ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ান মিডিয়া টাইকুন রুপার্ট মারডক লন্ডন থেকে নতুন একটি সাপ্তাহিক পত্রিকা ‘দ্য সান অন সানডে’, প্রকাশের ঘোষণা দিয়েছেন।
ফোনে আড়িপাতার ঘটনাকে কেন্দ্র করে গত বছর মারডক তার মালিকানাধীন বিটেনের সবচেয়ে জনপ্রিয় সপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ বন্ধ করে দেন। এর ফলে গত বছর জুলাই মাসে চাকরি হারান দুই শতাধিক সাংবাদিক।
১৬৮ বছরের পুরানো পত্রিকার বন্ধ হওয়ার ঘটনা ভুলতে পারেননি রুপার্ট মারডক।
শুক্রবার লন্ডনে ‘সান’ পত্রিকার অফিসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মারডক প্রতি রোববার সান এর নতুন সংস্করণ খুব শিগগিরিই বের হবে বলে সবাইকে জানিয়ে দেন। তিনি বলে, ‘সান আমার জীবনের একটি অংশ। শিগগিরিই ‘সান অন সানডে’ প্রকাশ করে সান এর গৌরবময় ঐতিহ্যকে শক্তিশালী করব।’
গত বছর ফোন হ্যাকিং অর্থাৎ ফোনে আড়ি পাতার ঘটনা মারডক এর মিডিয়া সাম্রাজ্যকে কাঁপিয়ে দেয়। ব্রিটিশ পার্লামেন্টে হাজিরা দিয়ে জবাবদিহি করতে হয় ৮০ বছর বয়সী এই মিডিয়া টাইকুনের। এরপর থেকে মানসিক শান্তিতে নেই রুপার্ট মারডক।
সম্পতি তার মালিকানাধীন দৈনিক ‘সান’ এর নয়জন সিনিয়র সাংবাদিককে সরকারি কর্মকার্তাদের ঘুষ দেওয়ায় সংশ্লিষ্ট সন্দেহে গ্রেপ্তার করা হয়। রুপার্ট মারডক তাদের সাসপেন্ড করেন। শুক্রবার নিউজ ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টারে আবার তাদের সাসপেনশন প্রত্যাহার করে রুপার্ট মারডক বলেন, প্রমাণ না হওয়া পর্যন্ত প্রত্যেকেই নিরপরাধ।
নিউজ ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাদের ফোনে আড়ি পাতা, ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ বন্ধ হয়ে যাওয়ার পর সর্বশেষ সান পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ মারডক এর জন্যে নতুন সমস্যা সৃষ্টি করেছে।
এসব সমস্যা সমাধানে রুপার্ট মারডক একটি প্রাইভেট উড়েজাহাজে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছান। শুক্রবার সকালেই মারডক সান পত্রিকা অফিস পরিদর্শনে যান। তিনি জানান, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের যথাসম্ভব সহয়াতা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন চার্জ গঠন না হওয়া পর্যন্ত সব সাসপেনশনও প্রত্যাহার করা হয়েছে।
তারা কাজেও ফিরে আসতে পারেন এবং নিউজ করপোরেশন তাদের সব আইনি খরচ বহন করবে। তিনি স্টাফদের একটি ইমেইলে জানিয়ে দেন স্কটল্যান্ড ইয়ার্ডের সব তদদন্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। ‘অবৈধ কর্মকান্ড কোনভাবেই সহ্য করা হবে না’ বলেও তিনি সতর্ক করে দেন।
ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘সান’ এর মালিক রুপার্ট মারডক।
স¤প্রতি ঘুষ কেলেঙ্কারির কারণে তিনি এই পত্রিকাটিও বন্ধ করে দিতে পারেন বলে অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে। মারডক এই সন্দেহ উড়িয়ে দিয়ে বলেন, আমি আপনাদের সঙ্গে একযোগে ৪৩ বছর কাজ করেছি সান’কে বিশ্বের শ্রেষ্ঠ পত্রিকা হিসাবে গড়ার জন্য।
এটি আমার জীবনের একটি অংশ এবং আমাদের গর্বিত অর্জন। মারডক বলেন, সান পাঠকদের বিশ্বাসের জন্যে লড়ে তা দেখার জন্য আমি আরও দৃঢ় সংকল্প। তিনি সবাইকে সহযোগিতা করার জন্য আগামী কয়েকসপ্তাহ লন্ডনে অবস্থানের কথাও জানিয়ে দেন স্টাফদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এলকিউ/১৬৩০ঘ.
bdnews24