ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের গোয়ায় শিক্ষার্থী নিয়ে একটি স্কুলবাস নদীতে পড়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানায়, শনিবার সকালে ১৫ স্কুল শিক্ষার্থী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাসটি গোয়ার আলদোনা গ্রামে কালভী নদীতে পড়ে।
ঘটনার পর থেকে জোরালো উদ্ধার তৎপরতা চলছে। দমকল কর্মী, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে জানায়, বাসটি নদীতে পড়ার আগে চালক ও সহকারী বাস থেকে লাফিয়ে পড়ে এবং তারা অক্ষত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৫০ ঘ.
bdnews24