২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনা আবার শুরু করতে চায় ইরান

বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সাথে দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা পরমাণু আলোচনা শিগগিরিই আবার শুরু করতে চায় ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ভিয়েনা, ফ্রেবুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সাথে দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা পরমাণু আলোচনা শিগগিরিই আবার শুরু করতে চায় ইরান। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোনকে একটি চিঠি দিয়ে এ প্রস্তাব জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি। কিন্তু দীর্ঘ ওই চিঠিতে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ দূর করতে প্রস্তুত থাকার ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি ইরান। তাই দেশটি এ ব্যাপারে গঠনমূলক আলোচনা করবে কিনা তা নিয়ে পশ্চিমা বিশ্ব সংশয়ে আছে। ১৪ ফেব্র“য়ারি পাঠানো ওই চিঠিতে জলিলি লিখেছেন, “গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।” অক্টোবরে পাঠানো অ্যাস্টনের এক চিঠির জবাবে এ চিঠি পাঠান জলিলি। চিঠিতে ছয় বিশ্বশক্তি ইরানের সঙ্গে কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে চায় বলে জানিয়েছিলেন তিনি। অ্যাস্টন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স ও বিটেনের পক্ষ থেকে ইরান বিষয়ক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। অ্যাস্টনের একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার পাওয়া ওই চিঠির ব্যাপারে তিনি (অ্যাস্টন) ছয় বিশ্ব শক্তির সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারিতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ব্যর্থ বৈঠকের পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে, ইরান এ অভিযোগ অস্বীকার করে বলছে, শুধু দ্রুত বর্ধমান জনসংখ্যার বিদ্যুতের চাহিদা মেটাতেই ইউরোনিয়াম সমৃদ্ধ করছে তারা। ওদিকে, নভেম্বরে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার একদল পর্যবেক ইরান সফর করে আভাস দিয়েছেন, দেশটি পরমাণু অস্ত্র তৈরির নকশা প্রণয়নের কাজ করছে। এর পর থেকে সা¤প্রতিক মাসগুলোতে এ ইস্যু নিয়ে আবারো উত্তেজনা শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৪ঘ.