আম্মান, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ গণভোট এবং নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেওয়ার পরদিনই বৃহস্পতিবার দেরায় বিদ্রোহীদের ওপর হামলা শুরু করেছে সেনারা।
সিরিয়ায় ১১ মাসের সরকারবিরোধী আন্দোলন দমনে হামা ও হোমসসহ বড় বড় শহরগুলোতে বিদ্রোহীদের ওপর গোলা হামলার ধারাবাহিকতায়ই দেরায় এ হামলা শুরু হল।
গত বছর মার্চে দেরা শহর থেকেই শুরু হয়েছিলো আসাদ বিরোধী আন্দোলন। জর্ডান সীমান্তবর্তী এ শহরটির বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরণ এবং মেশিনগানের গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অধিবাসীরা।
ভোর থেকে দেরায় সেনাবাহিনী বোমা হামলা শুরু করেছে। এরপর থেকে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন সিরিয়ার মানবাধিকার সংগঠনের এক কর্মী। তিনি জানান, শহরে বিক্ষোভ শুরু হয়েছে এবং বিরোধী সেনাদল ফ্রি সিরিয়ান আর্মি শহরের কিছু এলাকার নিরাপত্তার ব্যবস্থা করেছে।
তবে দেরা অভিযান সম্পর্কে সিরিয়া কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
ওদিকে, হামা শহরে আবার নতুন করে হামলা শুরু করেছে সেনাবাহিনী। শহরটিতে গোলা হামলা আর øাইপারের গুলিতে ৩৬ ঘন্টায় অন্তত ৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিরোধীরা।
এছাড়া হোমস শহরের সুন্নি মুসলিমদের আবাসিক এলাকা লক্ষ্য করে গোলবর্ষণ চলছে। ক্ষমতাসীন আসাদ পরিবারের ৪২ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে বরাবর নেতৃত্ব দিয়ে আসা শহরটিতে ১৩ দিন ধরে ধারাবাহিক গোলাবর্ষণ চলছে।
হামার নগর দূর্গের কাছে ট্যাংক মোতায়েন করে ফারাইয়া, ওলাইলাত, বাশওরা ও আল হামিদিয়া আবাসিক এলাকা লক্ষ করে গোলাবর্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আসাদ সরকারবিরোধী সূত্রগুলো।
হামা থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে আমের নামের এক আন্দোলনকারী জানান, পুরো হামা শহরের ল্যান্ডফোন ও মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন াকায় সরকারী বাহিনীর চলমান অভিযানে কতজন নিহত হয়েছে সে সম্পর্কে সঠিক কোনো ত্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
আসাদ দুই সপ্তাহের মধ্যে নতুন একটি সংবিধানের ওপর গণভোট ও ৯০ দিনের মধ্যে বহু-দলের অংশগ্রহণে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিরোধী পক্ষ ও পশ্চিমা বিশ্ব এ প্রস্তাব প্রত্যাখান করেছে।
ফ্রান্স জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন একটি প্রস্তাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে তারা আলোচনা করছে। তবে এ বিষয়ে সিরীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সরকারী বাহিনী দিয়ে বেসামরিক নাগরিকদের ওপর দমনপীড়ন চালানোর কারণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও প্রেসিডেন্ট আসাদ সরকার এক রকম ভাবলেশহীন। সব ধরনের আন্তর্জাতিক চাপ অগ্রাহ্য করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার প্রতিজ্ঞায় অটল তিনি।
এ পরিস্থিতিতে সিরিয়ার প্রতিবেশী আরব দেশগুলো সৌদি আরবের নেতৃত্বে নতুন একটি শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে যাবে বলে ঠিক করেছে। রোববার মিশরের রাজধানী কায়রোয় আরব লিগের এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
ওই বৈঠকে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের ‘সব ধরনের রাজনৈতিক ও বস্তুগত সহয়তা’ দেওয়ার একটি প্রস্তাব পাস হয়।
পাস হওয়া প্রস্তাবে সিরিয়ার আন্দোলনকারীদের অস্ত্র সাহায্য দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছেন আরব লিগের কূটনীতিকরা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়াবিরোধী প্রস্তাবনায় রাশিয়া ও চীনের ভেটোর পরই সিরিয়ার হমস শহরে অবিরাম বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী। যা এখন অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।
এতে করে সিরিয়াজুড়ে মানবিক সংকট দেখা দেওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল¬াই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৯ঘ.
bdnews24