২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচিতে অগ্রগতি জানান দিল ইরান

ইরান “নতুন প্রজন্মের” দ্রুত গতি সম্পন্ন ও আরো কার্যকর ইউরোনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ উদ্বোধন করা এবং পরমাণু কর্মসূচিতে অগ্রগতির কথা জানান দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

তেহরান, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান “নতুন প্রজন্মের” দ্রুত গতি সম্পন্ন ও আরো কার্যকর ইউরোনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ উদ্বোধন করা এবং পরমাণু কর্মসূচিতে অগ্রগতির কথা জানান দিয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি ঘোষণা দেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরান পরমাণু কর্মসূচির পথে াকবে জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন দেশকে হয়রানি করার দিন ফুরিয়েছে। বিশ্বের ঔদ্ধত্বপূর্ণ শক্তিধর দেশগুলো আর পরমাণু প্রযুক্তি একচেটিয়াভাবে ধরে রাখতে পারে না। তারা নিষেধাজ্ঞা দিয়ে, প্রস্তাবনা দিয়ে আমাদেরকে এ প েেক দূরে রাখার চেষ্টা করেও র্ব্য হয়েছে।” পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইরান হয়তো পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম শুধু বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন যে, তার দেশ ‘বড় ধরনের’ পারমাণবিক অর্জনের ঘোষণা দিতে যাচ্ছে। তিনি বলেন, ইরান কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানুয়ারিতে নিশ্চিত করেছে যে, ইরান তার কয়োম প্ল¬্যান্টে ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ওদিকে, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর লক্ষ্যে স¤প্রতি নতুন করে দেশটির ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মূলত ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে এ অবরোধ আরোপ করেছে তারা। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২১ঘ.