২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হোমস-হামায় হামলা, দামেস্কে তল্লাশি

সিরিয়ার সেনারা বুধবার হোমস এবং হামা শহরে হামলার পর রাজধানী দামেস্কে তল্লাশি চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

আম্মান, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সেনারা বুধবার হোমস এবং হামা শহরে হামলার পর রাজধানী দামেস্কে তল্লাশি চালিয়েছে। অস্ত্রসজ্জিত যান নিয়ে সিরিয়ার সেনারা রাজধানীর আবাসিক বারেজ এলাকার প্রধান রাস্তায় ব্যারিকেড তুলে দেয় এবং ঘরে ঘরে তল্লাশি চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় অধিবাসীরা জানায়, সেনারা সরকার বিরোধী কর্মী ও বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের খুঁজছিল যারা ওই এলাকায় আসাদ বিরোধী আন্দোলনে নিরাপত্তা দিয়ে আসছে। বারজে থেকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ফোনে বলেছেন, “তারা (সেনারা) বাণিজ্যিক ভবনগুলো ভাঙচুর করে এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে দেয়। মূলত দাহার আল-মুস্তাহা ও হারেত আল-বাস্তানে তল্লাশি চালানো হয়েছে।” শহরটিতে কমপক্ষে ১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরিয়ার ১১ মাসব্যাপী চলমান গণআন্দোলনে এই প্রথম রাজধানীর কেন্দ্রস্থলের এত কাছাকাছি সেনা মোতায়েন করা হল। দামেস্কে সেনা বাড়ানোর পাশাপাশি হামায় হামলা আরো জোরদার করেছে সরকারি বাহিনী। শহরের আবাসিক এলাকাগুলোতে চলছে গোলা হামলা। ওদিকে, হোমস শহরেও সুন্নি মুসলিম এলাকাগুলোতে ১৩ দিনের মতো বোমা হামলা চলছে। একের পর এক শহরে ক্রমবর্ধমান সামরিক অভিযান থেকেই এটি স্পষ্ট যে, আসাদ আন্তর্জাতিক নিন্দা সমালোচনা উপেক্ষ করে আন্দোলন দমনে বদ্ধপরিকর। সরকারি বাহিনীর এ আগ্রাসী অভিযানের মধ্যেই বুধবার পৃথক একটি ঘটনায় হোমসের এক ডিজেল পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। হোমসের বাবা অমর এলাকার শেষ প্রান্তে জ্বালানি তেলের পাইপলাইন বিস্ফোরিত হয়ে ব্যপকভাবে ধোঁয়ার কুন্ডুলি ছড়িয়ে পড়েছে বলে জানায় বিবিসি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারী বাহিনী ওই অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, একটি ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ ওই ডিজেল পাইপলানে বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে বিদ্রোহীরা বলছে, নিরাপত্তা বাহিনী একটি তেলের পাইপলাইনে গোলা নিক্ষেপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ঘ.