২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সংঘর্ষে ১৫ বিদ্রোহী, ২ পুলিশ নিহত

তুরস্কের দক্ষিণ-পশ্চিমে কুর্দি অধ্যুষিত সিরনাক প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে পুলিশের সংঘাতে অন্তত ১৫ বিদ্রোহী ও দুজন পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের দক্ষিণ-পশ্চিমে কুর্দি অধ্যুষিত সিরনাক প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে পুলিশের সংঘাতে অন্তত ১৫ বিদ্রোহী ও দুজন পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। মঙ্গলবার সিরনাকের গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়, সিরনাকের উত্তরপূর্বের পাহাড়ী এলাকায় পুলিশ বিদ্রোহীদের গোপন আস্তানা খুঁজে পাওয়ার পর সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১৫ ফেব্র“য়ারি কুর্দি বিদ্রোহী নেতা আব্দুল্ল¬াহ ওসালানের গ্রেপ্তারের ১৩তম বার্ষিকীর ঠিক আগে এ সংঘর্ষ হলো। প্রতিবছর কোনো হামলা বা বিক্ষোভের মধ্যে দিয়ে এ দিনটি পালন করে থাকে কুর্দিস্তান ওয়াকার্স পার্টি (পিকেকে)। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছে পিকেকে একটি জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। ১৯৮৪ সালে পিকেকে অস্ত্র হাতে তুলে নেওয়ার পরে বিভিন্ন সংঘর্ষে কয়েক লাখ মানুষ নিহত হয়। এর আগে গত সোমবার প্রায় দুশ’ কুর্দি বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রোববারও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৫৩৭ঘ