লন্ডন, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাদেনের কথিত সহযোগী আবু কাতাদাকে আদালতের আদেশে মুক্তি দিয়েছে সে দেশের সরকার। এই কট্টরপন্থী ইসলামী নেতাকে একসময় “ইউরোপে ওসামা বিন লাদেনের ডান হাত” বলা হতো।
ব্রিটিশ আদালত কাতাদাকে বিচার বহির্ভূতভাবে কারাগারে আটকে রাখা বেআইনি ঘোষণা করায় সোমবার তাকে মুক্তি দিতে বাধ্য হয় যুক্তরাজ্য সরকার। তবে কারাগার থেকে মুক্তি দেওয়া হলেও তাকে গৃহবন্দি হিসেবেই থাকতে হবে।
গৃহবন্দি থাকাকালে পুলিশের নজরে থাকার জন্য কাতাদাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক ট্যাগ পড়ে থাকতে হবে। দিনে ২২ ঘণ্টা পরিবারের সঙ্গে কাটাতে হবে এবং তিনি ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
জাতীয় নিরাপত্তার জন্য তাকে একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই-অগাস্টে অলিম্পিক চলার সময় কাতাদাকে তার নিজের দেশ জর্ডানে পাঠিয়ে দেওয়া হতে পারে।
২০০১ এর ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার সঙ্গে জড়িত তিন ব্যক্তির ব্যবহৃত জার্মানির একটি অ্যাপার্টমেন্ট থেকে কাতাদার ধর্মীয় বক্তৃতার একটি ভিডিও টেপ উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিজ দেশেও দুইবার অভিযুক্ত হয়েছিলেন কাতাদা। তবে দুই বারই অভিযোগ গঠনের সময় তিনি দেশের বাইরে ছিলেন।
সোমবার রাতে কাতাদাকে মধ্য ইংল্যান্ডের লং লার্টিন কারাগার থেকে মুক্তি দিয়ে অনত্র নিয়ে যাওয়া হয়। টেলিভিশনে স¤প্রচারিত ছবিতে তাকে একটি গাড়িতে করে কারাগার ছেড়ে বেড়িয়ে যেতে দেখা যায়।
তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
৫১ বছর বয়সী কাতাদার আসল নাম ওমর ওথমান। জর্ডানে ফেরত পাঠানো হলে তার ওপর নির্যাতন চলানো হতে পারে বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩৪১ ঘ.
bdnews24