পোর্টল্যান্ড, মেইন, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইনের ককাসে জিতে আবার জয়ের ধারায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি।
শনিবার মাইনের ককাসে অল্প ব্যবধানে জয় পান তিনি।
মাইনের ওই ককাসে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে, টেক্সাসের রন পল ৩৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
সাবেক মার্কিন সিনেটর রিক সান্তোরম পেয়েছেন ১৮ শতাংশ ভোট এবং প্রতিনিধি সভার সাবেক স্পিকার নিউ গিংরিচ পেয়েছেন ৬ শতাংশ ভোট।
এর আগের সপ্তাহে তিনটি রাজ্যে জয়ী হয়ে রমনিকে পেছনে ফেলে দেন সান্তোরম।
রিপাবলিকান দলের এ মনোনয়ন প্রত্যাশীরা প্রতি রাজ্যে প্রাইমারি ও ককাসে লড়বেন। বিজয়ী প্রার্থীকে অগাস্টে দলের সম্মেলন থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হবে। মনোনীত ওই প্রার্থীই ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট বারাক ওবার বিরুদ্ধে লড়বেন।
এ পর্যন্ত মোট নয়টি রাজ্যে প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি করে রাজ্যে জিতে এক কাতারে রয়েছেন রমনি ও সান্তোরম। অপর দিকে একটিতে জিতেছেন নিউ গিংরিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৩ঘ.
bdnews24