২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইরেসি-বিরোধী চুক্তি নিয়ে ইউরোপজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ওয়েব পাইরেসি-বিরোধী চুক্তির বিরুদ্ধে শনিবার ইউরোপ জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

বার্লিন/সোফিয়া, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আন্তর্জাতিক ওয়েব পাইরেসি-বিরোধী চুক্তির বিরুদ্ধে শনিবার ইউরোপ জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। এ চুক্তির ফলে বিনামূল্যে সিনেমা ও গান ডাউনলোড করার স্বাধীনতার কমার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে নজরদারি বাড়ার আশঙ্কার কারণে তারা এ বিক্ষোভ মিছিল করে। তীব্র শীত উপেক্ষা করে জার্মানিতে ২৫ হাজারেও বেশি বিক্ষোভকারী পাইরেসি বিরোধী ‘অ্যান্টি-কাউন্টারফেইটিং ট্রেড এগ্রিমেন্ট’ (এসিটিএ)’র বিরুদ্ধে মিছিল করে। বুলগেরিয়াতেও এ চুক্তির বিরুদ্ধে প্রায় চার হাজার লোক বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া, ডাবলিন, ব্রাসেলস, প্যারিস, ভিলনিয়াস, বুখারেস্ট, স্লোভাকিয়া, প্রাগ ও ওয়ারশতে হাজার হাজার তরুণ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বুখারেস্টের ২৬ বছর বয়সী প্রোগ্রামার মনিকা তেপেলুস বলেন, “আমরা মোটেই নিরাপদ মনে করছি না। আমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারি এমন জায়গাগুলোর একটি ইন্টারনেট।” পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে এসিটিএ’র বিরোধীর সংখ্যা বেড়ে চলেছে। সাবেক কমিউস্টি শাসনের মতো বড়ভাই সুলভ নজরদারির সঙ্গে এ আইনকে তুলনা করছে বিক্ষোভকারীরা। বার্লিনে বিক্ষোভকারীদের বহনকরা একটি ব্যানারে ‘এসিটিএ বন্ধ কর’ লেখা ছিল। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তীব্র শীত উপেক্ষা করে প্রায় ২ হাজার বিক্ষোভকারী বার্লিনের কেন্দ্রস্থলে বিক্ষোভ মিছিল করে। যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিশ্বের আটটি দেশ এখন পর্যন্ত চুক্তিটিতে স্বাক্ষর করেছে। মেধাস্বত্তাধিকার ও ট্রেডমার্ক চুরি বন্ধে এ আইন করা হচ্ছে। বেশ কয়েকটি ইউরোপীয় দেশও এ চুক্তিতে সই করেছে। তবে জার্মানি চুক্তিতে সই করা থেকে বিরত থাকছে বলে শনিবার জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৫ঘ.