২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক নোটে থাকবে ম্যান্ডেলার প্রতিকৃতি

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কারামুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে তার প্রতিকৃতি খচিত ব্যাংক নোট ছাড়ছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 07:06 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কারামুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে তার প্রতিকৃতি খচিত ব্যাংক নোট ছাড়ছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর কারাবাসের পর ১৯৯০ সালের ১১ ফেব্র“য়ারি মুক্তি পান বর্ণবাদবিরোধী আন্দোলনের পথিকৃত নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলার কারামুক্তির দিনে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, এ ব্যাংক নোটগুলো ম্যান্ডেলার প্রতি দক্ষিণ আফ্রিকার ‘গভীর শ্রদ্ধা’ প্রকাশের ‘স্মারক’। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন অবসানের দাবিতে আন্দোলনের জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ম্যান্ডেলা। পরের বছরই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। পরিবারে ‘মাদিবা’ নামে পরিচিত এ নেতা বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিজ গ্রামে অনেকটা নিভৃতে বাস করছেন। কবে নাগাদ এসব নোট ছাড়া হবে তা স্পষ্ট করা না হলেও এরইমধ্যে সেগুলোর উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে। তবে এ বছরের শেষদিকেই এসব নোট মানুষের হাতে আসার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০৫৭ ঘ.