অসলো, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বয়ংক্রিয় অস্ত্রে গুলি চালিয়ে ৭৭জনকে হত্যাকারী নরওয়ের অ্যান্ডার্স বেরিং ব্রেইভিককে (৩৩) আগামী চার সপ্তাহ দু’জন মনস্তাত্ত্বিকের পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
তবে ব্রেইভিকের অসহযোগিতার পরও বিচারক আদালতের নিয়োগপ্রাপ্ত দু’জন মনস্তাত্ত্বিককে কারাগারে বিশেষ পর্যবেক্ষণ ইউনিট স্থাপনের অনুমতি দিয়েছে। এ ইউনিটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কেবলমাত্র ব্রেইভিককেই রাখা হবে। দৈনিক ২৪ ঘণ্টাই তাকে পর্যবেক্ষণ করা হবে।
গত জুলাই মাসে ওসলোর সরকারি হেডকোয়ার্টারে বোমা হামলা চালিয়ে প্রথমে ৮ জন এবং পরে লেবার পার্টির সামার ক্যাম্পে গুলি করে সর্বমোট ৭৭ ব্যক্তিকে হত্যার অভিযোগ স্বীকার করেছে অভিবাসন বিরোধী এই জঙ্গি।
এর আগে ব্রেইভিকের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া শেষে এক দল মনস্তাত্ত্বিক জানান, ব্রেইভিক বিশেষ এক ধরনের মানসিক রোগে আক্রান্ত এবং এজন্য কারাভোগে সক্ষম নয় সে।
সোমবার অনুষ্ঠিত শুনানিতে মনস্তাত্ত্বিকদের এই প্রতিবেদনকে ‘হাস্যকর’ হিসেবে উল্লেখ করেন ব্রেইভিক। তবে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে অপর দুুই মনস্তাত্ত্বিকের করা আবেদনের বিষয়েও সহযোগিতা করতে রাজি হয়নি সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৭ ঘ.
bdnews24