২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ৫০ বছর পূর্তি

৫০ বছর ধরে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ‘ব্যর্থ’ বলেই মনে করছে কিউবানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

হাভানা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৫০ বছর ধরে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ‘ব্যর্থ’ বলেই মনে করছে কিউবানরা। মঙ্গলবার রীতিমতো অনুষ্ঠানের মাধ্যমে এ নিষেধাজ্ঞার ৫০ বছর পূর্তি উদযাপন করা হয় কিউবার রাজধানী হাভানায়। øায়ুযুদ্ধের সময় কিউবার তৎকালীন তরুণ নেতা ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়নের পক্ষ নেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৬২ সালের ৭ ফেব্র“য়ারি কিউবার ওপর থাকা আংশিক নিষেধাজ্ঞাকে পূর্ণ নিষেধাজ্ঞায় পরিণত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি। এ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্যে ছিলো কিউবার অর্থনীতিকে বিঘিœত করে কাস্ত্রোর সরকারকে বেকায়দায় ফেলা। এরপর ৫০ বছর পেরিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলেছে আরো নয়বার। কিউবার অবিসংবাদী নেতা ফিদেল কাস্ত্রো ৪৬ বছর শাসন করার পরে অবসর নিয়েছেন। তার প্রতিষ্ঠা করে যাওয়া সমাজতান্ত্রিক ব্যবস্থায় বর্তমানে দেশ শাসন করছে ভাই রাউল কাস্ত্রো। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সৈকত থেকে মাত্র ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) দূরের এ দেশটির ওপর জারি করা বাণিজ্যিক নিষেধাজ্ঞা এখনো অব্যাহত রয়েছে। কিউবানদের মতে, ৫০ বছরের এ নিষেধাজ্ঞা তার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। এটি কেবল তাদের জীবনকে আরেকটু কঠিন করেছে। অবসরপ্রাপ্ত কিউবান হুয়ান হোর্হে কাস্তিলো বলেন, “আমাদের ওপর যারা নিষেধাজ্ঞা চাপিয়েছে তারা অক্ষশক্তির বলে আমরা জানি। তারা আমাদের সুলভে পণ্য রপ্তানি করতে পারতো। কিন্তু এখন আমাদের ওই পণ্যগুলো আরো দূর থেকে বেশি মূল্যে আমদানি করতে হচ্ছে।” আবার অনেকের মতে, এ নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে নানাবিধ সমস্যা সমাধান করার চাপ আসতো সরকারের ওপর। এসব সমস্যার দায় বরাবরই যুক্তরাষ্ট্রের ‘অবরোধে’র উপর চাপিয়ে দিয়ে আসছে কিউবা। হাভানার সবজী বিক্রেতা রাফায়েল গার্সিয়া বলেন, অবরোধটা সরকারের জন্য অনেকটা বলির পাঠার মতো। সরকারের যে কোনো ভুলের দায় এর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদ অস্কার এস্পিনোজা বলেন, এ নিষেধাজ্ঞা কিউবাকে একটি দুর্গ রাষ্ট্রে পরিণত করার সুযোগ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে এর সমর্থকরা বলছেন, এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য এখনো কার্যকর রয়েছে। কিউবার ওপর যেকোনো চাপ প্রয়োগ করার জন্য এখনো এটি ব্যবহার করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসইউ/১৪৪৫ ঘ.