মিরানশাহ/পাকিস্তান, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান ড্রোনের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ১০ জন নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশা শহর থেকে ১০ কিলোমিটার দূরে আফগান সীমান্তের কাছের জঙ্গিদের একটি গোপন আখড়া ক্ষেপণস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হন বলে পাকিস্তানের সেনা কর্মকর্তারা জানান।
স্থানীয় এক বাসিন্দা জানান, বাড়িটি ধ্বংস¯ত’পে পরিণত হয়েছে। সারা শরীর পুড়ে যাওয়ায় নিহতদের আর চেনার উপায় নেই। সশস্ত্র জঙ্গিরা এলাকাটি ঘিরে রেখে লাশ সরিয়ে নিচ্ছে।
পাকিস্তানের ওই দুর্গম এলাকাটিতে আফগান তালেবান ও আল কায়েদাসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের ঘাটি রয়েছে বলে ধারণা করা হয়। চলতি বছরই এ নিয়ে পাঁচবার ওই এলাকায় মার্কিন ড্রোন হামলার ঘটনা ঘটলো।
পাকিস্তান বলে আসছে, এ ধরনের হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘণ। সাধারণত এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করা থেকে বিরত থাকলেও গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ওবামা পাকিস্তানে জঙ্গি নিমূর্লে ড্রোন হামলার কথা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১৪০ ঘ.
bdnews24