২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্নোগ্রাফিতে মগ্ন ছিলেন দুই মন্ত্রী

বিধানসভায় যখন পাকিস্তানের পতাকা তোলা নিয়ে তুমুল বিতর্ক চলছে, সে সময় পর্নোগ্রাফি দেখা নিয়ে ব্যস্ত ছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের দুই মন্ত্রী। এরা দুজনই বিজেপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধানসভায় যখন পাকিস্তানের পতাকা তোলা নিয়ে তুমুল বিতর্ক চলছে, সে সময় পর্নোগ্রাফি দেখা নিয়ে ব্যস্ত ছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের দুই মন্ত্রী। এরা দুজনই বিজেপি নেতা। মঙ্গলবারের এই ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়। দুই মন্ত্রী হলেন, লক্ষ্মণ সাভদি ও সি সি পাতিল। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লক্ষ্মণ সমবায় এবং পাতিল মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। রাজ্যে এই প্রথম এ ধরনের কেলেঙ্কারির খবর প্রকাশের পর দুই মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। বিধানসভায় বিরোধীদলীয় নেতা সিদ্দারামাইয়া এবং সংযুক্ত জনতা দলের বিধায়ক ইউ এস ভি দত্ত দুই মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। বিধানসভার সভাপতি ডি এইচ শঙ্করামুর্থিও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। স¤প্রতি বিজাপুর জেলার সিন্দাগিতে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে গত মঙ্গলবার উত্তপ্ত হয়ে কর্নাটক বিধানসভা। এ সময় সাভদির মোবাইল ফোনে থাকা পর্নোগ্রাফি দেখছিলেন মুখোমুখি বসে থাকা দুই মন্ত্রী, খুব কাছ থেকে নেওয়া মন্ত্রীদের এই কার্যকলাপের ভিডিওচিত্র টেলিভিশন চ্যানেলেও স¤প্রচারিত হয়। বিধানসভার সভাপতি বলেন, “লজ্জাজনক, এ ধরনের ঘটনা খুবই অগ্রহণযোগ্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২৪৭ ঘ.