২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ভূমিকম্পে শিশুসহ সাত জনের মৃত্যু

ফিলিপাইনের মধ্যাঞ্চলের নেগরোস দ্বীপে সোমবার এক ভূমিকম্পে দুই শিশুসহ সাতজন মারা গেছে। ভূমিকম্পের পর পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ম্যানিলা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের মধ্যাঞ্চলের নেগরোস দ্বীপে সোমবার এক ভূমিকম্পে দুই শিশুসহ সাতজন মারা গেছে। ভূমিকম্পের পর পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়। ভূমিকম্পের পর স্কুল ও সরকারি কার্যালয় ছুটি হয়ে যায়। প্রথম কম্পণের পর অন্তত ৪০টি পরাঘাত হয়েছে। কর্মকর্তারা জানান, একটি ভজনালয়ের দেয়াল চাপা পড়ে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী ও একটি স্কুলের দেয়াল ধসে ৯ বছরের একটি মেয়ে মারা গেছে। ভূমিকম্পে তিন তলা একটি ভবন ডেবে গেছে এবং জলোচ্ছ্বাসে সমুদ্র পাড়ের বেশ কিছু কুটির বিধ্বস্ত হয়েছে। স্থানীয় হিসেব অনুসারে, নেগ্রোস থেকে ৫কিলোমিটার তায়াসান শহরের ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ওদিকে, যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ ও কেন্দ্র ছিল প্রায় সাড়ে ১২ কিলোমিটার গভীরে। টেলিভিশন চিত্রে দেখা যায়, ভুমিকম্পের সময় আতঙ্কিত লোকজন খোলা জায়গায় আশ্রয় নিচ্ছে। ফিলিপাইনের ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা জানায়, তারা স্থানীয় সমুদ্রতীরবর্তী এলাকায় উচু ঢেউ আসতে পারে বলে সতর্ক করে দেয়। অবশ্য দুই মাত্রার এই সতর্ক সংকেতের সঙ্গে মানুষদের সরিয়ে নেওয়ার কোনো আদেশ আসেনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘আগ্নেয় বলয়ে ফিলিপাইনের অবস্থান হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ১৯৯০ সালে ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে প্রায় ১ হাজার ছয়শ’ মানুষ মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৬ঘ. .