২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি তুষারপাতে জবুথবু ইউরোপ, মৃত ২৬০

গত কয়েকদিন ধরেই জার্মানির বন শহরের তাপমাত্রা মাইনাস ৫ থেকে মাইনাস ২০ এর মধ্যে ওঠানামা করছে। সঙ্গে জমে যাওয়ার মতো কনকনে ঠাণ্ডা বাতাসের ঝাপটা। বন থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

বন, ৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গত কয়েকদিন ধরেই জার্মানির বন শহরের তাপমাত্রা মাইনাস ৫ থেকে মাইনাস ২০ এর মধ্যে উঠানামা করছে। সঙ্গে জমে যাওয়ার মতো কনকনে ঠাণ্ডা বাতাসের ঝাপটা। তবে বন বা এর আশপাশে তুষারপাত না হলেও অন্য অনেক জায়গায়ই ভারি তুষারপাত ও শৈত্য প্রবাহে জবুথবু ইউরোপ। আর্কটিক থেকে ধেয়ে আসা প্রচণ্ড হিমেল বাতাস বয়ে যাচ্ছে ইউরোপ জুড়ে। বিঘিœত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়ার এ বৈরি আচরণে ইউরোপে মৃতের সংখ্যা আড়াইশ ছাড়িয়ে রোববার ২৬০ এ গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন শহরে দুর্যোগময় পরিস্থিতির কারণে ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করে পরিচালনা করা হচ্ছে উদ্ধার কাজ। জার্মানির ডয়েচেভেলে জানিয়েছে, গত কয়েকদিনের ঠাণ্ডায় ২৬০ জন মারা গেছে। এর মধ্যে সব চেয়ে বেশি মৃতের সংখ্যা ইউক্রেনে, ১৩১ জন। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন হাসপাতালে ঠাণ্ডাজনিত সমস্যায় ভোগা ও দুর্ঘটনার শিকার হওয়া প্রায় ১৮০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৩০০০ উষ্ণ তাঁবু গেড়ে গৃহহীনদের আশ্রয় দিয়ে খাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। রাজধানী কিয়েভের সাব স্টেশনগুলো রাতভর গৃহহীন মানুষ আশ্রয় নেয়। সেখানে সর্বনিু তাপমাত্রা -৩৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। ব্রিটেনের আবহাওয়া অফিসের কর্মকর্তা স্টিভস কিটস রোববার আল-জাজিরাকে জানিয়েছেন, বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং তা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। হয়ত বা তাপমাত্রা গত সপ্তাহের চেয়ে বাড়তে পারে। তবে এরপর প্রচণ্ড ঠান্ডা বায়ু প্রবাহ ঘটবে, যা এখন ধেয়ে যাচ্ছে ব্রিটেন থেকে বেলজিয়াম ও জার্মানির দিকে। ইউক্রেনের পর পোল্যান্ডে ৫৩ জন মারা গেছে শৈত্য প্রবাহে। রোববার সেখানে সর্বনিু তাপমাত্রা ছিল -২৭ ডিগ্রি সেলসিয়াস। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ এর অধিবাসী আনিয়া গওভস্ককা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীত ও তুষারপাতে জনজীবন বিপর্যন্ত হয়েছে পড়েছে। গত কয়েক বছরে এ ধরনের পরিস্থিতি দেখা যায়নি। মৃতদের অধিকাংশই গৃহহীন বলে তিনি জানান। শৈত্য প্রবাহে রুমানিয়ায় মারা গেছে ২৮ জন। এছাড়া বসনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া ও গ্রিসের শৈত্য প্রবাহের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে বসনিয়ার রাজধানী সারায়েভোতে জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার তৎপরতা পরিচালনা করা হচ্ছে। সেখানে ৩ দশমিক ৫ ফুট বরফ জমে যায় রোববার নাগাদ। হেলিকপ্টারে করে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। ইউরোপের উষ্ণ শহর হিসেবে পরিচিত রোমে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষার পাত হয়েছে। বিখ্যাত ভেনিস হ্রদের অর্ধাংশ জমে বরফে পরিণত হয়েছে। চলমান শৈত্য প্রাবাহে ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হয়েছে। অন্যতম ব্যস্ত বিমান বন্দর লন্ডনের হিথরোতে শবিবার রাতভর তুষারপাতের কারণে ১৫ সেন্টিমিটার তুষার জমে যায়। এ কারণে রোববার ৫০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিবিসি রোববার রাতে জানিয়েছে। বিমান চলাচল বিঘিœত হয়েছে আমস্টারডাম বিমান বন্দরেও। এছাড়াও পূর্ব ও দক্ষিণ ইউরোপের বিমানবন্দরগুলোতে অতিরিক্ত তুষার পাতের কারণে বিঘিœত বিমান চলাচল। পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশী নাগরিক সৈয়দ রবিউস শামশ বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার শীতের শুরুতেই বলাবলি হচ্ছিল যে এ বছর আমরা উষ্ণ শীত পার করব। অন্যান্য বছরের তুলনায় এবার শীতও কম ছিল। তবে গত কয়েকদিনে তাপমাত্রা হঠাৎ নেমে আসে। শনিবার রাতভর তুষারপাত হয়েছে। বিমান চলাচল ব্যাহত হওয়া ছাড়াও রাস্তাগুলোতে তুষার জমে যাওয়ায় বিভিন্ন শহরে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। অ্যাম্বুল্যান্সগুলো যথাসময়ে পৌঁছতে পারছে না। বসনিয়ায় অ্যাম্বুল্যান্স পৌঁছতে দেরী হওয়ার একজন বাড়িতেই মারা যান। চলমান শৈত্যপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাসের চাহিদা পূরণের হিমশিম খাচ্ছে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম। মূলত ইউরোপের বিভিন্ন দেশ গ্যাজপ্রমের গ্রাহক। ঘর গরম রাখতে ব্যবহৃত গ্যাস গ্যাজপ্রম থেকেই সংগ্রহ করা হয়। তবে রাশিয়াতেও শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় গ্যাজপ্রম অতিরিক্তি চাহিদার গ্যাস সরবরাহ করতে পারছে না বলে ডয়েচেভেল জানিয়েছে। জার্মানির জ্বালানি প্রতিষ্ঠান আরডব্লিওই জানিয়েছে, গ্যাজপ্রম চাহিদার ৩০ শতংাশ কম সরবরাহ করছে। আস্ট্রিয়ায় ৩০ শতাংশ এবং ইতালিতে গ্যাসের সরবরাহ ২৪ শতাংশ কমেছে। ওদিকে, ভ্যটিকানে এক বিশেষ প্রার্থনায় পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন, তুষার অবশ্যই সুন্দর। তবে আমরা আশা করি দ্রুতই বসন্ত চলে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এলকিউ/১৭২১ঘ.