২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের নেতৃত্বে নতুন ঐক্য সরকার হচ্ছে ফিলিস্তিনে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীর ও গাজা মিলিয়ে নতুন ঐক্য সরকার গড়তে সোমবার রাজি হয়েছে বৈরি দুই দল ফাতাহ ও হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

রামাল্লাহ, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীর ও গাজা মিলিয়ে নতুন ঐক্য সরকার গড়তে সোমবার রাজি হয়েছে বৈরি দুই দল ফাতাহ ও হামাস। কাতারে এক বৈঠকে দুপক্ষ এ সম্মতি প্রকাশ করেছে। ফাতাহ প্রধান মাহমুদ আব্বাস এবং হামাস প্রধান খালেদ মেশাল দুজনেই বলেছেন, ২০১১ সালের এপ্রিলে স্বাক্ষরিত হামাস-ফাতাহ স¤প্রীতি চুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এখন তারা আন্তরিকভাবেই এ চুক্তি বাস্তবায়ন করতে চান। কাতার থেকে আল জাজিরা টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত এক মন্তব্যে মেশাল বলেন, “হামাস ও ফাতাহ উভয়ই অতীতের ক্ষত ও বিভেদ কাটিয়ে আন্তরিকভাবেই পুনরায় মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে চাই।” তিনি আরো জানান, ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয়ে শত্র“র বিরুদ্ধে লড়াই করে জাতীয় লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ওদিকে খুব শিগগিরই এ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন আব্বাস। ২০০৭ সালে এক লড়াইয়ে হামাস গাজা দখল করার পর থেকে দু’দলের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। সোমবারের নতুন চুক্তি অনুযায়ী, সালাম ফায়াদের জায়গায় মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হবেন। তবে নতুন সরকারে ফায়াদের জন্য কোনো পদ রাখা হবে কিনা বা নতুন সরকার কখন গঠন করা হবে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিস্কার কিছু জানা যায়নি। এ বছর অনুষ্ঠেয় নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্যই নিরপেক্ষ এই অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে ফিলিস্তিনে। চলতি বছর মে মাসে নির্বাচনের কথা থাকলেও আরো সময় প্রয়োজন বলে জানিয়েছে ফিলিস্তিনের নির্বাচন কমিশন। সর্বশেষ ২০০৬ সালে ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয় হামাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৩ঘ.