ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগ করেছেন রুমানিয়ার প্রধানমন্ত্রী এমিল বক।
বিবিসির এক খবরে বলা হয়েছে, সরকারের ব্যয় সঙ্কোচন পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা কমাতেই তিনি পদত্যাগ করেছেন।
সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি জানান, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের এ মুহূর্তে তিনি পদত্যাগ করছেন।
গত তিন সপ্তাহ ধরে রুমানিয়ায় সরকারের ব্যয় সঙ্কোচন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
বকের সরকার জনসেবা বিভাগে মজুরি ২৫ শতাংশ কমানোয় এবং অবসরভাতা বন্ধ করে দেয়ায় এ বিক্ষোভ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৩ঘ.
bdnews24