লন্ডন, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি পালন করছে যুক্তরাজ্য। এ উপলক্ষে কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তবে মূল অনুষ্ঠানটি হবে জুনে।
রানী দ্বিতীয় এলিজাবেথের সময় নানা চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে গেছে ব্রিটিশ রাজ পরিবার। ব্রিটেনের ভাবি রাজা প্রিন্স চার্লসের সাবেক স্ত্রী প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর রাজ পরিবারের জনপ্রিয়তাও কমে যায়।
তবে গত বছর প্রিন্সেস ডায়নার বড় ছেলে ও রাজ সিংহাসনের ২য় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের বিয়ের মধ্য দিয়ে নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে রাজ পরিবার। ২০১১ সালের ১৪ এপ্রিল ক্যাথরিন মিডলটন নামে এক সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করেন উইলিয়াম।
বাবা ষোড়শ জর্জের মৃত্যুর ১৯৫২ সালের ৬ ফেব্র“য়ারি মাত্র ২৫ বছর বয়সে রানি হন দ্বিতীয় এলিজাবেথ। ওই সময় স্বামী ফিলিপের সঙ্গে কেনিয়া সফরে ছিলেন তিনি।
সোমবার তেমন কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে না। ইংল্যান্ডের পূর্বাঞ্চলের নরফকে একটি জুনিয়র স্কুল ও টাউন হল পরিদর্শনে গিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেই দিন কাটাবেন রানি। এছাড়া টাওয়ার অব লন্ডন ও হাইড পার্কে বন্দুকের গুলি ছুঁড়ে তাকে অভিনন্দন জানানো হবে এবং ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে চালু করা একটি ওয়েবসাইটে রানি ও প্রিন্স ফিলিপের বিশেষ ছবি প্রকাশ করা হবে।
আর জুনে ৬০ বছর পূর্তির মূল অনুষ্ঠানের সময় বাকিংহাম প্রাসাদে বিশেষ কনসার্টের পাশাপাশি টেমস নদীতে ১ হাজার জাহাজের বিশেষ নৌবহরসহ চারদিন ব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
রানির সিংহাসনে আরোহোনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার বিবিসি টিভিতে একটি তথ্যচিত্র দেখানো হবে।
এতে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারি জানান, রানি তার স্বামী প্রিন্স ফিলিপের ওপর অনেকটাই নির্ভর করেন।
হ্যারি বলেন, “আমার মনে হয় না তাকে (ফিলিপ) ছাড়া তিনি এতোটা সময় পার করতে পারতেন। বিশেষ করে তারা দুজনে যখন এ বয়সে এসে পৌঁছছেন।”
নিরীক্ষা ও সমালোচনা:
বেশ কিছু অভিযোগ ও রানির তিন সন্তানেরই বিয়ে বিচ্ছেদ রাজ পরিবারের মর্যাদা কিছুটা ক্ষুন্ন করেছে। এছাড়া প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর রানির ভাবলেশহীন উপস্থিতি ও জনগণের অনুভূতি থেকে বিচ্ছিন্ন হওয়ায় ব্যক্তিগতভাবে সমালোচনার মুখে পড়েন তিনি।
এক বিবৃতিতে রানি বলেন, “এতো বছর ধরে যে সমর্থন ও উৎসাহ পেয়ে আসছি তার জন্য আমি কৃতজ্ঞ। সেইসঙ্গে সামনে আপনাদের সেবায় নতুনভাবে নিজেকে সমর্পণ করার প্রতিশ্র“তি দিচ্ছি।”
তিনি আরো বলেন, “১৯৫২ সাল থেকে যে অগ্রগতি এ সময় হচ্ছে তাকে ধন্যবাদ দেয়ার এবং সামনে এগিয়ে যাওয়ার।”
এলিজাবেথের আগে একমাত্র রানি ভিক্টোরিয়াই দীর্ঘ সময় ব্রিটিশ রাজ সিংহাসনে ছিলেন। ১৮৩৭ সাল থেকে ১৯০১ সাল ৬৪ বছর রাজত্ব করেন ভিক্টোরিয়া।
তার আমলে ব্রিটেনে ১২ জন প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রে ১২ জন প্রেসিডেন্ট ও ছয়জন পোপ নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বিশ্বের ১শ’১৬টি দেশ সফর করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৩ঘ.
bdnews24