ওয়াশিংটন/তেহরান, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর সামরিক হামলা চালানো ‘ঝুঁকিপূর্ণ’ হবে মন্তব্য করে ইসরায়েলের সঙ্গে মিলে কূটনৈতিক পথে এ ‘সঙ্কট’ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে ওবামা বলেন, তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ তিনি দেখতে চান না।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে নতুন করে যে কোনো সামরিক তৎপরতা নতুন সংঘাত সৃষ্টি করবে। এবং আমাদের উপর তার প্রভাব পড়বে। এখনো আফগানিস্তানে আমাদের সেনারা রয়েছে, আর দেশটি ইরানেরই প্রতিবেশী।”
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলে স¤প্রতি তেহরানের সঙ্গে পশ্চিমের টানাপোড়েন নতুন মাত্রা পায়।
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেটার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে এপ্রিল মাসে ইরানের ওপর ইসরায়েলি হামলা হতে পারে বলে তিনি মনে করেন।
এর জবাবে ইরানের রেভ্যুালেশনারি গার্ডের উপপ্রধান হোসেইন সালামি বলেছেন, হামলা হলে তার দেশ পাল্টা হামলা চালাবে।
যুক্তরাষ্ট্র ও মিত্রদের অভিযোগ, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাধ্যমে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে। তবে ইরান বরাবরই বলে আসছে, ‘শান্তিপূর্ণ’ ব্যবহারের জন্যই এ পারমাণবিক কর্মসূচি নিয়েছে তারা।
এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ‘লুকোচুরির’ কূটনৈতিক সমাপ্তি চান।
হোসেইন সালামির ‘পাল্টা হামলার’ হুমকিকে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুক্তরাষ্ট্রকে হামলা করার মতো ‘ইচ্ছা বা সক্ষমতা’ ইরানের আছে বলে আমি মনে করি না।”
আগামী নভেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য লড়াবেন ওবামা। এই পরিস্থিতিতে স¤প্রতি ইরাক যুদ্ধের সমাপ্তি টেনেছে যুক্তরাষ্ট্র। দেশের অর্থনীতি নিয়ে বেকায়দায় থাকা ওবামা প্রসাশন আফগানিস্তান থেকেও মার্কিন সেনাবাহিনী গুটিয়ে নেওয়া শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৩১০ ঘ.
bdnews24