২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে ভবন ধসে ৫ জন নিহত

লাহোরে গ্যাস বিস্ফোরণে একটি কারখানা ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

লাহোর, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাহোরে গ্যাস বিস্ফোরণে একটি কারখানা ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। উদ্ধারকারী কর্মকর্তা কারামাত আলী জানান, সোমবার ভোরে গ্যাস বিস্ফোরণের পরে পাশের আরো দুটি ভবনসহ তিনতলা কারখানা ভবনটি ধসে পড়ে। তিনি বলেন, ১০ বছরের একটি বালকসহ ৫ জন নিহত হয়েছে। আর ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। কারখানাটিতে পশু চিকিৎসায় ব্যবহৃত ওষুধ প্রস্তুত করা হতো। এখানে ১৭ জন নারী ও ৪৫ জন পুরুষ কর্মী কাজ করতেন বলে জানান উদ্ধারকর্মী কারামাত। কারামাত বলেন, ধসে পড়া কারখানাটির সামনের রাস্তাটি বেশ সরু হওয়ায় ধ্বংসস্তুপ সরাতে প্রয়োজনীয় ভারি যন্ত্রপাতি সেখানে নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। ফলে উদ্ধারকর্মী ও আশেপাশে বাসিন্দারা হাত দিয়ে ইটপাথর সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসইউ/এলকিউ/১৯৪৯ ঘ.