লন্ডন, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোয় রোববার তুষারপাত ও তীব্র ঠাণ্ডার কারণে অর্ধেক ফ্লাইটই বাতিল হয়।
এ দিন হিথ্রো বিমানবন্দরে ১৩০০ ফ্লাইট চলাচলের কথা থাকলেও চলে মাত্র এর অর্ধেক।
হিথ্রো বিমানবন্দরের পরিচালনা প্রতিষ্ঠান বিএএ এক বিবৃতিতে বলে, “হিথ্রো চালু রয়েছে। আমাদের রানওয়ে, ট্যাক্সির পথ ও স্ট্যান্ডগুলো থেকে তুষার সরিয়ে ফেলা হয়েছে।
“গত বছরগুলোর তুলনায় এবার এ বিষয়ে আমাদের পরিকল্পনা বেশি কার্যকর হয়েছে এবং বিমানবন্দরটি প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
“অবশ্য শনিবারের তুষারপাতের কারণে যাত্রীদের জন্য কিছু সমস্যা এখনো রয়েছে।”
গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে প্রায় ১০ সেন্টিমিটার তুষারপাত হয়।
২০১০ সালের ডিসেম্বরে তীব্র তুষারপাতের কারণে এ বিমানবন্দর থেকে বিমান চলাচল অনেকাংশে বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে হিথ্রো কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৩০ ঘ.
bdnews24