২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেসকিউ পাইলট হিসেবে ফকল্যান্ডে প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যের ‘রয়্যাল এয়ারফোর্স’ (আরএএফ)’র অনুসন্ধান ও রেসকিউ পাইলট হিসেবে বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কাজ শুরু করেছেন প্রিন্স উইলিয়াম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের ‘রয়্যাল এয়ারফোর্স’ (আরএএফ)’র অনুসন্ধান ও রেসকিউ পাইলট হিসেবে বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কাজ শুরু করেছেন প্রিন্স উইলিয়াম। দ্বীপটি নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির মধ্যে সেখানে গেলেন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী উইলিয়াম। ওই অঞ্চলের সামরিক ও বেসামরিক জনগণের সেবায় নিয়োজিত আরএএফ-এ ডিউক অব ক্যামব্রিজ ছাড়া আরো তিনজন ক্রু রয়েছে বলে বিবিসি জানায়। ছয় সপ্তাহব্যাপী ওই কাজে উইলিয়াম সি কিং কো পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চাকুরির এ পর্যায়ে এসে সবাইকে ফকল্যান্ডে অনুসন্ধান ও রেসকিউ পাইলট হিসেবে কাজ করতে হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দ্বীপপুঞ্জের চ্যালেঞ্জিং পরিবেশ ও বিমান চালনার অনন্য দিকগুলো সম্পর্কে উইলিয়ামকে ব্রিফিং দেওয়া হচ্ছে। অনুসন্ধান ও রেসকিউ বিষয়ক কমান্ডিং কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মাইলস বার্টলেট জানিয়েছেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জে পাঠানো অনুসন্ধান ও রেসকিউ পাইলট হিসেবে পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “এখান থেকে যে অভিজ্ঞতা পাওয়া যায়, তা আর কোথাও পাওয়া যাবে না।” এ দ্বীপে নিয়োজিত পাইলটদের মাছ ধরার ট্রলার থেকে জেলেদের উদ্ধার, মারাত্মক অসুস্থদের হাসপাতালে নেয়াসহ বিবিধ কাজ করতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৩ ঘ.