২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ জনশক্তি পেতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে পরিবর্তন

ভিসা নীতিমালা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোর দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ওয়াশিংটন, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিসা নীতিমালা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোর দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কারণে ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর পেশাজীবীরা লাভবান হতে যাচ্ছে। নতুন নীতিমালায় এইচ-১বি বা অ-অভিবাসী ভিসাধারীদের পরিবারকে কাজের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে ডিগ্রি পাওয়া এফ-১ বা ছাত্র ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা, ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে অতিরিক্ত প্রায় দেড় বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পাবেন। চলতি বছর ২২ ফেব্র“য়ারি থেকে নতুন এ নীতিমালা কার্যকর হবে বলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমডি/সিআর/১৩৩৬ ঘ.