২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীত যাচ্ছে পশ্চিম ইউরোপে

পূর্ব ইউরোপের দেশগুলোতে শতাধিক প্রাণহানির পর পশ্চিমের দিকে ধাবিত হচ্ছে তীব্র শীত। পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

কিভ, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব ইউরোপের দেশগুলোতে শতাধিক প্রাণহানির পর পশ্চিমের দিকে ধাবিত হচ্ছে তীব্র শীত। পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার রয়টার্সের এক খবরে বলা হয়েছে, পশ্চিম ইউরোপের ইতালির রাজধানী রোমের কালোসিয়াম গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো তুষারে ঢেকে গেছে। প্রচণ্ড ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচল। এদিকে তীব্র শীতের কারণে ইউরোপীয় দেশগুলোতে বাড়তি গ্যাসের চাহিদা মেটাতে অক্ষমতার কথা জানিয়েছে রাশিয়ার গ্যাস রপ্তানিকারক গ্যাজপ্রম। রাশিয়াও তীব্র শীতের কবলে পড়ায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কয়েকদিনের জন্য গ্যাজপ্রম গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার কথা জানিয়েছে। বেলগ্রেডে প্রধান সড়ক পরিস্কারের জন্য সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া তুষার পরিস্কারের জন্য ১০ ইউরো প্রস্তাবে সাড়া দিয়ে শ’ শ’ বেকারও কাজে যোগ দিয়েছে। জোরান ডিজেডোভাস নামের এক লোক বলেন, “কয়েকমাস ধরে আমার কাজ নেই। তবে পরিবারকে খাওয়াতে হয়। কর্তৃপক্ষ কয়েকদিন কাজ করতে বলেছে। এর অর্থ কিছু সময়ের জন্য হলেও পরিবর্তন আসবে।” পশ্চিম ইউরোপের আমস্টারডামের স্কিফল বিমান বন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্ব হওয়ায় শ’ শ’ যাত্রী বিমানবন্দরেই রাত কাটিয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরও তীব্র শীত ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে বিমান চলাচল কমিয়ে দেয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে। শীতের প্রকোপে ইতালিতে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রায় ১ লাখ ৬০ হাজার লোক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক হাজার লোক বিদ্যুৎ লাইন সারাইয়ের চেষ্টা করে যাচ্ছে। সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনে গত আটদিন ধরে রাতে তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে। দেশটিতে কয়েকদিনের শীতে ১শ’২২ জন মারা গেছে। একটু উষ্ণতার খোঁজে দেশটির বাস্তুহারারা রাজদানী কিভের পাতাল রেল স্টেশনে আশ্রয় নিচ্ছে। এছাড়া ইউক্রেনের জরুরি সেবা বিভাগ কয়েকশ’ উষ্ণ তাঁবু স্থাপন করে বাস্তুহারাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০০ ঘ.