২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিদেল ক্যাস্ত্রো রুজ: গেরিলা অব টাইম’

কিউবা বিপ্লবের নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর (৮৫) স্মৃতিকথা প্রকাশিত হয়েছে। ‘ফিদেল ক্যাস্ত্রো রুজ: গেরিলা অব টাইম’ নামের দুখণ্ডের সহস্রাধিক পৃষ্ঠার বইটি প্রকাশ উপলক্ষ্যে প্রায় একবছর পর জনসম্মুখে আসেন এই কিংবদন্তী নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউবা বিপ্লবের নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর (৮৫) স্মৃতিকথা প্রকাশিত হয়েছে। ‘ফিদেল ক্যাস্ত্রো রুজ: গেরিলা অব টাইম’ নামের দুখণ্ডের সহস্রাধিক পৃষ্ঠার বইটি প্রকাশ উপলক্ষ্যে প্রায় একবছর পর জনসম্মুখে আসেন এই কিংবদন্তী নেতা। শনিবার কিউবার সরকারি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ কথা জানায়। লেখক ও সাংবাদিক কাটিউস্কা ব্লাঙ্কোর সঙ্গে ক্যাস্ত্রোর কথোপকথনের ওপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে। কিউবার সংবাদপত্র গ্রানমার বরাত দিয়ে সিএনএন জানায়, শুক্রবার হাভানা কনভেশন সেন্টারে ছয়ঘণ্টাব্যাপী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটি প্রকাশ করা হয়। বইটি সম্পর্কে বলতে গিয়ে উল্লসিত হয়ে পড়েন কিউবার সাবেক এই প্রেসিডেন্ট। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্যাস্ত্রো ছাড়াও আরো বক্তব্য রাখেন কিউবার সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক কর্মকর্তারা। ফিদেল ক্যাস্ত্রোর শৈশব থেকে শুরু করে ১৯৫৮ সালে কিউবা বিপ্লবের বিজয়ের দিন পর্যন্ত নানা ঘটনা ও স্মৃতি নিয়ে বইটি লেখা হয়েছে। অর্থাৎ ক্যাস্ত্রোর শৈশবের স্মৃতি থেকে শুরু করে কিউবার সাবেক শাসক ফালগেন্সিও বাতিস্তার পতন ও বিপ্লবীদের বিজয়ের মধ্য দিয়ে বইটি শেষ হয়েছে। ২০১১ সালের এপ্রিলে কিউবা কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমাপণী দিনের পর এই প্রথম জনসম্মুখে এলেন ফিদেল ক্যাস্ত্রো। প্রায় অর্ধ শতাব্দী কিউবার ক্ষমতায় থাকার পর শারীরিক অসুস্থতাজনিত কারণে ২০০৬ সালে ছোট ভাই রাউল ক্যাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে অনেকটাই অন্তরালে চলে যান ফিদেল কাস্ত্রো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১১৫ ঘ.