২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোয় পুতিনের পক্ষে-বিপক্ষে মিছিল

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের পক্ষে ও বিপক্ষে রাজধানী মস্কোয় মিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 07:04 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মস্কো, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের পক্ষে ও বিপক্ষে রাজধানী মস্কোয় মিছিল হয়েছে। শনিবার মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে পুতিনবিরোধী বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। গত ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পর মস্কোয় পুতিনবিরোধী এটা তৃতীয় বিক্ষোভ। আগামী মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন পুতিন। নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনাই বেশি বলে বিশ্লেষকরা মনে করেন। ওই নির্বাচনের এক মাস আগে শনিবার রাশিয়ায় পুতিনের আধিপত্য কমানোর দাবিতে বিক্ষোভ করে তারা। পুলিশ এ বিক্ষোভকারীর সংখ্যা মাত্র ২৩ হাজার বললেও বিক্ষোভের আয়োজকরা বলেন, এক লাখের বেশি মানুষ তাদের বিক্ষোভে অংশ নিয়েছে। মস্কোরই আরেকটি স্থানে পুতিনের পক্ষে মিছিল হয়েছে। সেখানে উপস্থিতির সংখ্যা ৯০ হাজার বলে জানায় পুলিশ যদিও তাদের মিছিল ছিলো বিক্ষোভকারীদের চেয়ে অনেক ছোটো। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন পুতিন। এরপর সাংবিধানিক জটিলতার কারণে দিমিত্রি মেদভেদেভকে দলীয় প্রার্থী করেন। মেদভেদেভে নির্বাচিত হলে তার সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পুতিন। কিন্তু প্রধানমন্ত্রী থাকলেও তিনিই রাশিয়ার নীতি-নির্ধারণীতে সবচেয়ে বেশি প্রভাব রাখেন বলে ধারণা করা হয়। ইভান কোজিটস্কি নামের এক পুতিনবিরোধী বলেন, “আমরা আসলে না ফেরার জায়গায় পৌঁছেছি। মানুষ আর ভয় পায় না এবং সঙ্ঘবদ্ধতার শক্তি তারা বুঝতে পেরেছে।” তিনি বলেন, পুতিন “স্থিতিশীলতা চায়। তবে আপনি কেবল কবরে গেলেই স্থিতিশীলতা পাবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৩০৫ ঘ.