২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানিংয়ের বিচার সামরিক আদালতে

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক ব্রাডলি ম্যানিংয়ের বিচার সামরিক আদালতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ওয়াশিংটন, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক ব্রাডলি ম্যানিংয়ের বিচার সামরিক আদালতে হবে। শুক্রবার যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ওয়াশিংটন দপ্তর থেকে এ কথা জানানো হয়। উইকিলিকসের কাছে প্রকাশিত গোপন তথ্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোপন গোয়েন্দা তথ্য প্রকাশের সবচেয়ে বড় ঘটনা। এ ঘটনায় ম্যানিং দায়ী বলে অভিযোগ আনা হয়েছে। ২৪ বছর বয়স্ক ম্যানিংয়ের বিরুদ্ধে শত্র“কে সাহায্য করা, সরকারি সম্পত্তি চুরি ও দায়িত্বহীনভাবে গোয়েন্দা তথ্য ইন্টারনেটে প্রকাশের মতো অভিযোগসহ মোট ২২টি অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা আইনে শত্র“কে সাহায্য করা এমন একটি অপরাধ যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে আইনজীবীরা ইঙ্গিত দিয়েছেন ম্যানিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। এছাড়া ম্যানিংকে সেনাবাহিনীর সর্বনিু পদে পদাবনতি, সব ধরনের আর্থিক প্রদেয় থেকে বঞ্চিত করা ও অসম্মানজনক পদচ্যুতির মুখোমুখি করা হতে পারে। ম্যানিংয়ের বিচার কাজ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বিচার বিভাগ একজন সেনা বিচারককে মনোনয়ন দেবে। সেনা আইনজীবী অভিযোগ করেছেন, ম্যানিং লাখ লাখ রাষ্ট্রীয় গোপন নথি ইন্টারনেট থেকে ডাউনলোড করেন যা পরে জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকস ওয়েবসাইটে প্রকাশ পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৭ ঘ.