২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেমারুজ নেতা ডাচের আমৃত্যু কারাদণ্ড

কম্বোডিয়ার খেমারুজ নেতা ডাচের আপিল আবেদন প্রত্যাখ্যান করে তাকে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছে জাতিসংঘ সমর্থিত কম্বোডিয়ার গণহত্যা অপরাধ আদালত। এর আগে তাকে ৩৫ বৎসর কারাবাসের দণ্ড দেওয়া হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কম্বোডিয়ার খেমারুজ নেতা ডাচের আপিল আবেদন প্রত্যাখ্যান করে তাকে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছে জাতিসংঘ সমর্থিত কম্বোডিয়ার গণহত্যা অপরাধ আদালত। এর আগে তাকে ৩৫ বৎসর কারাবাসের দণ্ড দেওয়া হয়েছিল। শুক্রবার কম্বোডিয়ার গণহত্যা অপরাধ আদালত এ রায় ঘোষণা করে বলে বিবিসি জানায়। কমরেড ডাচ নামে পরিচিত কায়েং গুয়েক এভ -এর বিরুদ্ধে একটি জেলখানার কয়েক হাজার বন্দিকে হত্যা করার অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১০ সালের জুলাই মাসে তাকে ৩৫ বৎসর কারাবাসের দণ্ডে দণ্ডিত করা হয়। ঘটনার সময় তিনি জেলাখানার একজন নিুপদস্থ কর্মকর্তা ছিলেন এবং ঊর্ধ্বতনদের আদেশ পালনে বাধ্য হয়েছিলেন, এই আর্জি জানিয়ে তিনি ২০১১ সালের মার্চে রায়ের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে উল্টো তার দণ্ড বাড়িয়ে দেয়। তার কারাবাসের মেয়াদ ৩৫ বছর থেকে বাড়িয়ে আমৃত্যু কারাগারে আটক রাখার আদেশ দেয় আদালত। ৬৯ বছর বয়স্ক কমরেড ডাচই হলেন গণহত্যা অপরাধ আদালতের প্রথম দণ্ডিত শীর্ষ খেমারুজ নেতা। ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত মাওবাদী দল খেমারুজ কম্বোডিয়ার ক্ষমতায় থাকাকালে তিনি তুওল স্লেঙ্গ কারাগারের প্রধান ছিলেন। ওই কারাগারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বন্দি ১৫ হাজার পুরুষ, নারী ও শিশুকে নির্মম অত্যাচারের পর রাজধানী নমপেমের বাইরে বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৩ ঘ.