২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে ইরানের উপহার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চালকহীন বিমানের (ড্রোন) খেলনা সংস্করণ পাঠিয়েছে ইরান। ইরানের আফগান সীমান্তে আটককৃত যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানের হুবহু সংস্করণ এই খেলনা ড্রোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

তেহরান, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চালকহীন বিমানের (ড্রোন) খেলনা সংস্করণ পাঠিয়েছে ইরান। ইরানের আফগান সীমান্তে আটককৃত যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানের হুবহু সংস্করণ এই খেলনা ড্রোন। ‘নিখোঁজ’ ওই ড্রোনটি ফেরত দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রতি ব্যঙ্গ করে ১ ফেব্র“য়ারি সুইস দূতাবাসের মধ্যমে ওবামাকে এটি পাঠানো হয়। ইরানের একটি খেলনা কোম্পানি ড্রোনের ওই মডেলটি তৈরি করেছে। খেলনা ড্রোনটি গোলাপি রঙের। কারণ গোলাপি ওবামার প্রিয় রঙ। ইরানি ওই কোম্পানিটির সাংস্কৃতিক বিভাগের প্রধান সৈয়দ সায়িদ হাসানপুর জানিয়েছিলেন, “আমরা জনাব ওবামার জন্য খেলনা ড্রোন পাঠাচ্ছি। এর মাধ্যমে আমরা জানাতে চাই, ইরানিরা যে কারো অনুরোধেই সাড়া দেয়।” গত ডিসেম্বরে আফগান সীমান্তবর্তী ইরানি এলাকা থেকে যুক্তরাষ্ট্রের ড্রোন গোয়েন্দা বিমানটি আটক করে ইরানি কর্তৃপক্ষ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় এলাকার জঙ্গি অবস্থানগুলোর ওপর গোয়েন্দা নজরদারী করার সময় দূরনিয়ন্ত্রিত ড্রোনটি যান্ত্রিক গোলযোগের জন্য নিখোঁজ হয়ে যায় বলে দাবি করে যুক্তরাষ্ট্র। অপরদিকে ইরানের অভিযোগ করে, দূরনিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা নজরদারী চালাচ্ছিলো যুক্তরাষ্ট্র। এরপর এই ড্রোনটি ফেরত দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে অনুরোধ জানান। কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ আনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সীমান্তের ভিতর গোয়েন্দা বিমান পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা প্রার্থনা করতে বলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৪ ঘ.