ইসলামবাদ, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করছে দেশটির সুপ্রিম কোর্ট।
আদালত অমান্য করে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতি মামলা তদন্ত পুনরায় শুরু না করায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করে সুপ্রিম কোর্ট।
প্রাথমিক শুনানিতে গিলানি আদালতে হাজির হওয়ার পর মামলা মুলতবি করা হয় ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত। এর মধ্যে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলবে।
১৩ ফেব্র“য়ারিতেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে গিলানিকে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের কারাদণ্ড হতে পারে এবং এর জন্য প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণও করা হতে পারে গিলানিকে।
রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি আইনের দোহাই দিয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান সরকার।
ওদিকে, জারদারি দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24