২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বান কি মুনের গাড়িবহরে জুতা

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের গাড়িবহর বুধবার গাজা উপত্যকা দিয়ে যাওয়ার সময় জুতা, লাঠি ও পাথর ছুড়েছে ফিলিস্তিনিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

গাজা, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাতিসংঘ মহাসচিব বান কি মুনের গাড়িবহর বুধবার গাজা উপত্যকা দিয়ে যাওয়ার সময় জুতা, লাঠি ও পাথর ছুড়েছে ফিলিস্তিনিরা। তবে এ আগ্রাসী অভ্যর্থনায় কেউ হতাহত হয়নি। ভিড় ঠেলে দ্রুত বেরিয়ে গেছে বান কি মুনের গাড়িবহর। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর চেষ্টায় ওই অঞ্চল সফর করছেন বান কি মুন। বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে হামাস শাসিত গাজার মধ্য দিয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। বৃহস্পতিবারের বিক্ষোভকারীদের বেশির ভাগই ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি পরিবারের সদস্য। তারা ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের বিষয়টি উপেক্ষিত হচ্ছে বলে মনে করে। বানের গাড়িবহরে জুতা ছুড়ে তারা এ রোষেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বিক্ষোভকারীরা বানকে ইসরায়েল পক্ষীয় বলে দোষারোপ করে এবং আটক ফিলিস্তিনিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে বারণ করে ¯ে¬াগান দেয়। প্রায় ৫ হাজারের মতো ফিলিস্তিনি ইসরায়েলে বন্দি রয়েছে। এসব বন্দির মুক্তিই বর্তমানে ফিলিস্তিনিদের সবচেয়ে বেশি কাম্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৯ঘ.