২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদকে নির্বাসনে পাঠানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নির্বাসনে পাঠানো যায় কিনা তা নিয়ে আলোচনায় শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 06:12 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ওয়াশিংটন, ফ্রেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নির্বাসনে পাঠানো যায় কিনা তা নিয়ে আলোচনায় শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলো। এ পর্যন্ত অনড় অবস্থানে থাকা আসাদ এ ধরনের প্রস্তাব মানবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় থাকার পরও বিষয়টি আলাপ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। একজন কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় ১০ মাস ধরে চলা সহিংস রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে তিনটি দেশ তাকে আশ্রয় দিতে রাজি। দুটি সূত্র জানিয়েছে, কোন ইউরোপীয় দেশ আসাদকে আশ্রয় দিতে চাইছে না। কিন্তু একজন কর্মকর্তা জানান, আশ্রয় দিতে চাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাত। আসাদকে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করার জন্য তার ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং আরব লিগের প্রস্তাবনা নিয়ে জাতিসংঘ আলোচনার মধ্যে একটি বিকল্প পথ হিসাবে তাকে নির্বাসনে পাঠানোর বিষয়টি নিয়ে এ আলোচনা শুরু হল। তবে কর্মকর্তারা বলেছেন, এ আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। নির্বাসনের ব্যবস্থা কিভাবে করা হবে সে ব্যাপারে এখনও সর্বসম্মত কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “আসাদ সিরিয়া ছাড়তে চাইলে কিছু দেশ তাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব করেছে বলে আমরা জেনেছি।” ওদকে, ওিয়াশিংটনের এক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা রেইডেল বলেছেন, “আসাদ তার স্ত্রীকে নিয়ে নিরাপদেই নির্বাসনে থাকতে পারবেন।” কিন্তু প্রশ্ন হচ্ছে “কে তাকে নেবে?-- ইরান? রাশিয়া? না যুক্তরাজ্য? আর ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর মতো তিনিও কি বিচার থেকে কোনো ছাড় পাবেন?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০০১ঘ.