ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন, পাকিস্তান, নেপাল বা বাংলাদেশ নয়, ভারত পৃথিবীর সবচেয়ে বেশি দূষিত বায়ুপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছে বিশ্ব অর্থনীতি ফোরাম।
বুধবার সুইজারল্যান্ডের দাভোসে এক জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় বলে জানিয়েছে ভারতের এনডিটিভি।
বিশ্বের ১৩২টি দেশে পরিচালিত ‘এয়ার ইফেক্টস অন হিউম্যান হেলথ’ শীর্ষক এ জরিপে তালিকার শেষ দিকে স্থান পেয়েছে ভারত।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটির পরিবেশ গবেষণা কেন্দ্রের সহায়তায় গবেষকরা প্রতিবছর এ জরিপটি চালিয়ে থাকে। এ জরিপের মাধ্যমেই পরিবেশগত অবস্থা ও অবস্থানের সূচক নির্ধারণ করা হয়।
এ জরিপে বায়ুদূষণ পরিমাপের জন্য কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত উপাত্ত ব্যবহার করা হয়।
১৩২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১২৫তম। ভারতের পরের অবস্থানগুলোতে রয়েছে কুয়েত, ইয়েমেন, দক্ষিণ আফ্রিকা, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরাক।
এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫তম এবং ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থান ১২০তম।
ভারতে মোটরযানের সংখ্যা ক্রমেই বাড়তে থাকাকে বায়ুদূষণের মূল কারণ বলে মনে করছেন দেশটির পরিবেশ বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০০ ঘ.
bdnews24