ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ১৩ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এএমআর কর্পোরেশন।
বিবিসি এক খবরে জানায়, যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের রক্ষণাবেক্ষণ কর্মী, সাহায্যকারী, পাইলট ও ব্যবস্থাপনাসহ প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় এর পরিচালনা প্রতিষ্ঠান।
আমেরিকান এয়ারলাইন্সের নিয়ন্ত্রণকারী এএমআর এক বছরে দুই বিলিয়ন ব্যয় কমানোর লক্ষ্যে কর্মীদের পেছনের ব্যয় ২০ শতাংশ কমাতে চাচ্ছে। সেইসঙ্গে এক বছরে ১ বিলিয়ন ডলার রাজস্ব আয়েরও পরিকল্পনা করছে কোম্পানিটি।
সেইসঙ্গে কর্মীদের অবসরভাতার বিষয়টিও পরিবর্তন করতে চাইছে এএমআর।
কোম্পানিটির প্রায় ৮৮ হাজার কর্মী প্রধান তিনটি ইউনিয়নের সঙ্গে যুক্ত। এ কারণে ছাঁটাইয়ের বিষয়ে এএমআর শিগগিরই ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে।
২০১১ সালের প্রথম নয়মাসে ৮৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে কোম্পানিটির। শুধু ডিসেম্বরেই ৯০ কোটি ৪০ লাখ ডলার ক্ষতি হয়েছে।
২০০১ সাল থেকে এ পর্যন্ত কোম্পানিটি ১১ বিলিয়নেরও বেশি ক্ষতির শিকার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৫৭ ঘ.
bdnews24