২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান তালেবানদের সহায়তা করছে পাকিস্তান: ন্যাটো

পাকিস্তানের নিরাপত্তা বিভাগ সরাসরি আফগানিস্তানের তালেবানদের সহায়তা করছে। ন্যাটোর একটি গোপন প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

পাকিস্তান, ফেব্র“য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -পাকিস্তানের নিরাপত্তা বিভাগ সরাসরি আফগানিস্তানের তালেবানদের সহায়তা করছে। ন্যাটোর একটি গোপন প্রতিবেদনে একথা বলা হয়েছে। আটক ৪ হাজারেরও বেশি তালেবান, আল কায়েদা সদস্য, অন্যান্য বিদেশি যোদ্ধা ও নাগরিকদেরকে করা প্রায় ২৭ হাজার প্রশ্নের ভিত্তিতে তৈরি হয়েছে ওই প্রতিবেদন। গোপন এ প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, পাকিস্তান ও আইএসআই তালেবানের শীর্ষ নেতাদের অবস্থান জানে। সেই সঙ্গে আফগানিস্তানে বিদেশি বাহিনীর বিরুদ্ধে বোমা হামলার বিষয়টিও তারা সমর্থন করে। তাছাড়া, তালেবানের জ্যেষ্ঠ নেতারা আইএসআই’র কর্মকর্তার সঙ্গে নিয়মিত বৈঠক করে। তিনি পাকিস্তান সরকারের উদ্বেগ ও কৌশল সম্পর্কে বিভিন্ন নির্দেশনাও দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের পেণ্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, “আমরা আইএসআই এবং তালেবানদের মধ্যকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন থেকেই উদ্বিগ্ন।” তবে ন্যাটোর গোপন রিপোর্টটি তিনি দেখেননি বলে দাবি করেন। কিন্তু তালেবানদের নিয়ে ন্যাটোর এ প্রতিবেদনের মধ্য দিয়ে প্রথম আইএসআইএর সঙ্গে তাদের সম্পর্কের প্রকাশ ঘটল বলে মন্তব্য করেছেন কাবুলের বিবিসি সংবাদদাতা। টাইমস অব লন্ডন ও বিবিসি উভয় সংবাদমাধ্যমই দাবি করেছে, আফগানিস্তানে বিদেশি বাহিনীর ওপর তালেবানের হামলার নির্দেশনা ও সহায়তা দিচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, পাকিস্তানের পশ্চিম ও উত্তরপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকা তালেবান, মুসলিম মৌলবাদীসহ অন্যান্য অপরাধীদের নিরাপদ স্বর্গ। ওই অঞ্চলগুলো থেকেই উক্ত সংগঠনগুলোর জঙ্গিরা তাদের সংগঠন পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। টাইমস জানায়, প্রতিবেদনে ব্যক্তি পর্যায়ে হামলার সংখ্যা খুবই কম বলে উলে¬খ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্র বিভাগের কোনো কর্মকর্তাই এই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ন্যাটো ও পাকিস্তানি কর্তৃপক্ষেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৩ঘ.