২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় লিকুদ পার্টির প্রধান হলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও লিকুদ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

জেরুজালেম, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও লিকুদ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। লিকুদ পার্টির এক মুখপাত্র জানান, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটের প্রাথমিকভাবে ৪০ শতাংশ ভোট গণনায় নেতানিয়াহু ৮০ শতাংশ ভোট পেয়েছেন। তেল আবিবে দেয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমার ওপর আস্থা রাখা ও পুনরায় সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।” অপরদিকে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী কট্টর জাতীয়তাবাদী মোশি পেইগলিন ২০ শতাংশ ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৭ সালের পর লিকুদ পার্টির নেতা বেছে নিতে প্রথম নির্বাচন হল। তবে নির্বাচনের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন মোশি। বুধবার ভোটের সম্পূর্ণ ফলাফল পাওয়া যাবে। এতে লিকুদ পার্টির প্রায় ৬৫ হাজার সদস্য ভোট দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/সিআর/১৪৬৫ ঘ.