টম্পা, ফ্লোরিডা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি ফ্লোরিডার প্রাইমারীতে বিশাল জয় পেয়েছেন। মঙ্গলবার ফ্লোরিডায় প্রাইমারী অনুষ্ঠিত হয়।
ভোটের আনুষ্ঠানিক ফলে রমনি ৪৬ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ গিংরিচ পেয়েছেন ৩২ শতাংশ ভোট।
ফ্লোরিডায় তৃতীয় অবস্থানে রয়েছেন আইওয়ায় জয়ী হওয়া মনোনয়ন প্রত্যাশী রিক সান্তোরম এবং চতুর্থ হয়েছেন রন পল।
ফ্লোরিডার জয়ের পর ৪ ফেব্র“য়ারি নেভাদায় নিজেকে প্রমাণ করা রমনির জন্য বড় চ্যালেঞ্জ।
রিপাবলিকান দলের এ মনোনয়ন প্রত্যাশীরা প্রতিটি রাজ্যে প্রাইমারি ও ককাসে অংশ নেবেন। অগাস্টে দলের কনভেনশন থেকে আনুষ্ঠানিক মনোনয় পাওয়া প্রার্থীই নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন।
৪ ফেব্র“য়ারি নেভাদায় ককাস অনুষ্ঠিত হবে। ৬ ফেব্র“য়ারি কলারাডো, মিনেসোটায় ককাস এবং মিসৌরির প্রাইমারীতে লড়বেন চার মনোনয়ন প্রত্যাশী।
দুটি রাজ্যে জিতে মনোনয়নের দৌঁড়ে এখনও এগিয়ে রয়েছেন রমনি। তিনি নিউ হ্যাম্পশায়ার ও ফ্লোরিডায় জয়ী হওয়া ছাড়াও আইওয়া ও সাউথ ক্যারোলাইনায় দ্বিতীয় হয়েছেন। অপর দিকে গিংরিচ জয় পেয়েছেন কেবল সাউথ ক্যারোলাইনায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৪ঘ.
bdnews24