২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর খাদ্যমূল্য আরো কমবে: বিশ্ব ব্যাংক

দুর্বল বিশ্ব অর্থনীতির কারণে ভোক্তার চাহিদা কমে যাওয়ায় এবং খাদ্যের যোগান বাড়ায় কমতে থাকা খাদ্যমূল্য চলতি বছর আরো কমবে বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ওয়াশিংটন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্বল বিশ্ব অর্থনীতির কারণে ভোক্তার চাহিদা কমে যাওয়ায় এবং খাদ্যের যোগান বাড়ায় কমতে থাকা খাদ্যমূল্য চলতি বছর আরো কমবে বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ব ব্যাংক। কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কা থাকায় এ প্রবণতা বিপরীতমুখী হতে পারে বলেও বিশ্ব ব্যাংক সতর্ক করেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবরোধের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব ব্যাংক জানিয়েছে, খাদ্যমূল্য ক্রমশ কমছে। কিন্তু তবুও গম, ভুট্টা ও চালসহ এ ধরনের বাজারে অস্থিতিশীলতা বেড়েছে। কয়েকটি দেশে খাদ্যমূল্য ২০১০ সালে যা ছিলো তার তুলনায় বেশি। ফলে ওইসব দেশে দরিদ্র জনগোষ্ঠির উপর চাপ বাড়ছে যারা তাদের আয়ের একটি বড় অংশ ব্যয় করে খাদ্য কেনার পেছনে। বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০১১ সালের বার্ষিক খাদ্য সূচকে দেখা গেছে, খাদ্যমূল্য কিছুটা কমা সত্ত্বেও ২০১০ সালের তুলনায় গত বছর খাদ্যমূল্য ২৪ শতাংশ বেশি ছিলো। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে বিশ্বব্যাপী খাদ্যমূল্য কমেছে ৮ শতাংশ। ২০১০ সালের ডিসেম্বরের তুলনায় এ হার অনেকটা কম। ফলে বিশ্বে ভয়াবহভাবে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির সময়টা আপাতত পার হয়েছে। কিন্তু এতে খুব বেশি আশাবাদী না হয়ে বরং সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছেন বিশ্ব ব্যাংকের দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওতাভিয়ানো কানুতো। তিনি বলেন, “বহু দেশেই এখনো কিছু কিছু খাদ্যের মূল্য অনেক বেশি। ফলে অপুষ্টিতে ভোগা এবং অনাহারে দিন কাটানোর ঝুঁকির মুখে আছে লাখ লাখ মানুষ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০০৮ঘ. বঃধ