২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সঙ্কটের মাঝেও নোবেল জয় ইইউ’র

অর্থনৈতিক সঙ্কট জর্জরিত হয়েও এ বছর শান্তিতে নোবেল জয় করেছে ইউরোপীয় ইউনিয়ন। শান্তি ও স¤প্রীতি এবং গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রামে ইইউ এর সফলতাই এ পুরস্কার এনে দিয়েছে, বলছে নোবেল কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

অসলো, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক সঙ্কট জর্জরিত হয়েও এ বছর শান্তিতে নোবেল জয় করেছে ইউরোপীয় ইউনিয়ন। শান্তি ও স¤প্রীতি এবং গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রামে ইইউ এর সফলতাই এ পুরস্কার এনে দিয়েছে, বলছে নোবেল কমিটি। ঋণ সঙ্কট সামলাতে হিমশিম ইইউ’র জন্য এ পুরস্কার জোটের মনোবল আরো বাড়ালো বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ে গত ছয় দশকের অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে এ পুরস্কার দেয়া হয়েছে। ঐক্যের মাধ্যমে ইইউ এর শান্তি আনারই স্বীকৃতি এটি। অসলোয় এ পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটির চেয়ারম্যান থরবোয়ের্ন জাগল্যান্ড বলেন, ইউরোপকে যুদ্ধের মহাদেশ থেকে শান্তির মহাদেশে পরিণত করায় ইইউ অন্যতম ভূমিকা পালন করেছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট এবং সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও জোটটি কেন নোবেল শান্তি পুরস্কার জিতেছে তা ব্যাখ্যা করে জাগল্যান্ড বলেন, এক্ষেত্রে বিবেচিত হয়েছে ইইউ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটি। আর তা হচ্ছে, শান্তি ও স¤প্রীতি এবং গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রামে ইউরোপীয় ইউনিয়নের সফলতা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনে এবং ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতনের পর স্থিতিশীলতার প্রসার ঘটানোয় ইইউ এর ভূমিকার প্রশংসা করেন জাগল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দুর্দশার পর একটি নতুন ইউরোপ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছিল। গত শতকে ৭০ বছর সময়ে জার্মানি ও ফ্রান্স যুদ্ধে জড়িয়েছে তিনবার। আর এখন এ দুটি দেশের মধ্যে যুদ্ধ একটি অচিন্তনীয় বিষয়। লক্ষ্য নির্দিষ্ট করে পারস্পরিক আস্থা অর্জনের মাধ্যমে চেষ্টা চালিয়ে গেলে ঐতিহাসিক শত্রুরাও ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হতে পারে তাই প্রমাণ করেছে ইইউ। ঊনিশশ আশির দশকে গ্রিস, স্পেন ও পর্তুগালকে সদস্য করে নেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শর্ত ছিল তাদের অবশ্যই গণতান্ত্রিক কাঠামো অনুসরণ করতে হবে। আর বার্লিন প্রাচীরের পতনের ফলে মধ্য ও পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষে এই জোটে আসা সম্ভব হয়েছিল; ইউরোপে শুরু হয়েছিল এক নতুন যুগের। এর মধ্যে দিয়ে পূর্ব ও পশ্চিমের দূরত্ব ঘুঁচে গিয়েছে, যা ছিল দীর্ঘ প্রতিক্ষিত। এতে গণতন্ত্র জোরদার হয়েছে, বহু দেশের মধ্যে জাতিগত দ্বন্দ্বের অবসান হয়েছে।” ইউরোপীয় ইউনিয়ন যা করেছে তা অনেকগুলো দেশের ঐক্যের স্মারক, আর এর গুরুত্ব একটি শান্তিসভা গঠনের সমতুল্য। ১৮৯৫ সালে করে যাওয়া উইলে এ বিষয়গুলোকেই শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা হিসাবে উল্লেখ করে গিয়েছিলেন এ পুরস্কারের প্রবর্তক আলফ্রেড বানার্ড নোবেল। এ যোগ্যতা বলেই ঋণসঙ্কট জর্জরিত হয়েও শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে আজকের ইইউ। ইউরোপীয় একক মুদ্রা ইউরো নিয়ে স¤প্রতি সবচেয়ে বড় সঙ্কটে পড়েছে ইইউ। ইউরোজোনে ঋণসঙ্কট ইইউ’র কয়েকটি সদস্যদেশে তৈরি করেছে অর্থনৈতিক অস্থিতিশীলতা। গ্রিস, স্পেনসহ কয়েকটি দেশে সরকারের কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে শুরু হয়েছে রাস্তায় রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ। এ অস্থির পরিস্থিতির মধ্যে শান্তিতে নোবেল জয়ের সুসংবাদে চাঙ্গা হয়ে উঠেছেন ইইউ দেশগুলোর রাজনীতিবিদরা। নোবেল কমিটির এ সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত বলে মত দেয়ার পাশাপাশি ইউরোপের জনগণের জন্য একে বড় ধরনের অনুপ্রেরণা বলেই মনে করছেন তারা। শান্তির প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের অবদানের এ স্বীকৃতিকে গৌরবজনক বলে মন্তব্য করেছেন ইইউ এর শীর্ষ কর্মকর্তা হারম্যান ভ্যান রম্পুই। “ইইউ’র কল্যাণে আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি। সুতরাং, ইতিহাসে ইউরোপীয় ইউনিয়নই হচ্ছে সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠাকারী জোট,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৮১২ঘ.