২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পুরস্কারকে ইইউ’র স্বাগতম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন সুলজ শুক্রবার নোবেল শান্তি পুরস্কারকে স্বাগত জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ব্রাসেলস, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন সুলজ শুক্রবার নোবেল শান্তি পুরস্কারকে স্বাগত জানিয়েছেন। এ পুরস্কার ইউরোপে যুদ্ধযুগ পরবর্তী স¤প্রীতিরই স্বীকৃতি এবং এ প্রাপ্তি ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠায় ইইউ কে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন সুলজ। টুইটারে পাঠানো এক বিবৃতিতে সুলজ বলেন, “ইইউ এর নোবেল শান্তি পুরস্কার জয় গভীরভাবে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং আমরা এতে সম্মানিত বোধ করছি।” ইইউ স¤প্রীতির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নোবেল জয়ে যে স্বীকৃতি মিলল তা একাজে অনুপ্রেরণা যোগাবে। “যুদ্ধকে শান্তি এবং ঘৃণাকে স¤প্রীতিতে বদলে দেওয়ার ক্ষেত্রে ইইউ এক অন্যন্য প্রকল্প” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৬৩৩ঘ.