২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় আরু দ্বীপের কাছাকাছি শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

সিডনি, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় আরু দ্বীপের কাছাকাছি শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর জানিয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ডোবোর ৫০ মাইল উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলীয় আরু দ্বীপের ২০ মাইল গভীরে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে ব্যাপক বিধ্বংসী কোনো সুনামির আশঙ্কা তারা করছে না। তবে স্থানীয় সুনামি হওয়ার খানিক সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.