২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ স্টেশনে ভিড়েছে ড্রাগন

শাটল যুগের সমাপ্তির পর এবার প্রথমবারের মতো মালামাল সরবরাহের অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়েছে বেসরকারি কোম্পানি স্পেস এক্স নির্মিত ‘ড্রাগন’ ক্যাপসুল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ফেøারিডা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শাটল যুগের সমাপ্তির পর এবার প্রথমবারের মতো মালামাল সরবরাহের অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়েছে বেসরকারি কোম্পানি স্পেস এক্স নির্মিত ‘ড্রাগন’ ক্যাপসুল । গত রোববার রাতে ফ্লোরিডার কেপ কেনাভেরাল থেকে ফ্যালকন রকেটে করে এ কার্গো যান মহাকাশে যাত্রা করার পর বুধবার আইএসএস এ ভিড়েছে। মহাকাশ স্টেশন থেকে ৩৩ ফুট দূরে অবস্থান করছে ড্রাগন। রোবোটিক আর্মের সাহায্যে এটিকে ধরে রেখেছেন নভচারীরা। আইএসএস’ এর নভোচারীদের জন্য প্রয়োজনীয় খাবার, পোশাকসহ অন্যান্য প্রায় ৪শ কেজি সরঞ্জাম বয়ে নিয়ে গেছে ড্রাগন। এসমস্ত জিনিস সরবরাহ করে ২৮ অক্টোবর আবার পৃথিবীর পথে রাওনা হবে মাহাকাশযানটি। মহাকাশ স্টেশনে মালামাল পরিবহনের জন্য স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস নামের বেসরকারি কোম্পানিটির সঙ্গে ১৬০ কোটি ডলারের একটি চুক্তি করেছে নাসা। ‘স্পেস এক্স’ নামেই বেশি পরিচিত প্রতিষ্ঠিানটি। ড্রাগনের এ সফল মহাকাশ অভিযানের মধ্য দিয়ে পৃথিবী থেকে ২৫০ মাইল উপরের আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে মালামাল সরবরাহে যুক্তরাষ্ট্রের নিজস্ব পরিবহনসূচি আবার চালু হল। গত বছর যুক্তরাষ্ট্রের সর্বশেষ স্পেস শাটল আটলান্টিসের শেষ অভিযানের পর থেকে এ কাজের জন্য রাশিয়া, ইউরোপ ও জাপানের উপর নির্ভর করতে হচ্ছিলো যুক্তরাষ্ট্রকে। প্রথম ১২টি পরিবহন অভিযানের প্রস্তুতি হিসেবে গত মে মাসে একটি পরীক্ষামূলক উড্ডয়ন চালায় স্পেস এক্স। এর আগের মহাকাশযানগুলোর পরিবহন ক্যাপসুলগুলো একবার পরিবহনের পরেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়তো। কিন্তু স্পেস এক্সের ক্যাপসুল ‘ড্রাগন’ মালামাল পৌঁছে দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে। প্রায় এক হাজার পাউন্ড (৪৫৪ কিলোগ্রাম) পর্যন্ত খাবার, পোশাক, যন্ত্রপাতিসহ অন্যান্য মালমাল পরিবহন করতে পারবে ড্রাগন। এবং মহাকাশ কেন্দ্র থেকে ফিরিয়ে আনতে পারবে বিভিন্ন নমুনা ও অপ্রয়োজনীয় যন্ত্রপাতি। ১৮ দিন মহাশূন্যে অবস্থানের পর ২৮ অক্টোবর প্রশান্ত মহাসাগরে প্যারাসুটের করে অবতরণ করবে ক্যাপসুলটি। মালামাল পরিবহনের জন্য নাসার সঙ্গে চুক্তি করা দুটি প্রতিষ্ঠানের একটি দক্ষিণ-আফ্রিকীয় বংশোদ্ভ’ত মার্কিন উদ্যোক্তা এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। চুক্তিবদ্ধ অন্য কোম্পানি ‘অরবিটাল সায়েন্স কর্প’ তাদের প্রথম রকেট ‘অ্যান্টেরাসে’র পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য ভার্জিনিয়ার ওয়ালপসে উৎক্ষেপণ কেন্দ্র তৈরি শুরু করেছে গত ১ অক্টোবর থেকে। এ বছর শেষের আগেই মহাকাশে যাবে অ্যান্টেরাস। ২০১৭ সালের মধ্যে মহাকাশচারীদের পরিবহনের জন্য বাণিজ্যিক স্পেস ট্যাক্সি চালু করা সম্ভব হবে বলে আশা করছে নাসা। বর্তমানে একমাত্র রাশিয়ার নিজস্ব স্পেস ট্যাক্সি রয়েছে। তবে এ পর্যন্ত সব দেশের মহাকাশযানই সরকারি ব্যয়ে পরিচালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৩০ঘ.