২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ককে সুরক্ষা দেবে নেটো

সিরিয়ার যুদ্ধ আবারো সীমানা পেরোলে প্রয়োজনবোধে তুরস্ককে সুরক্ষা দেয়ার পরিকল্পনা করেছে নেটো। তুরস্ককে রক্ষার সব ব্যবস্থাই হাতে আছে বলে জানিয়েছেন নেটো মহাসচিব রাসমুসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

হাকিপাসা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার যুদ্ধ আবারো সীমানা পেরোলে প্রয়োজনবোধে তুরস্ককে সুরক্ষা দেয়ার পরিকল্পনা করেছে নেটো। ব্রাসেলসে মঙ্গলবার নেটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন বলেছেন, “দরকার পড়লে তুরস্ককে রক্ষায় সব প্রয়োজনীয় পরিকল্পনাই আমরা হাতে নিয়েছি।” সিরিয়া-তুরস্ক সীমান্তে বাড়তে াকা উত্তেজনা নিরসনে ২৮ সদস্যের সামরিক জোট নেটো কোনো না কোনো প খুঁজে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত সপ্তাহে সিরিয়ার মর্টারের গোলা তুরস্ক সীমান্তের একটি গ্রামে গিয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটলে দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা দেখা দেয়। শুরু হয় পাল্টাপাল্টি হামলা। তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই ক্রমেই আরো তীব্রতর হতে থাকায় নতুন করে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়া সীমান্তের আজমারিন শহরে বিদ্রোহীরা খুব শিগগিরই হামলা চালাতে পারে বলে জানিয়েছেন সিরিয়ার এক গ্রামবাসী। রাজধানী দামেস্কে ইতোমধ্যেই বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছে বিমান বাহিনীর গোয়েন্দা দপ্তর। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান ক্ষমতাসীন একে পার্টির সঙ্গে এক বৈঠকে বলেছেন, “সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কেবল ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন; তা ভেঙে যাওয়ামাত্র তিনি শেষ হয়ে যাবেন।” সিরিয়ার গোলার জবাবে টানা ছয়দিন পাল্টা গোলা হামলার পর দামেস্ককে হুঁশিয়ার করে এরদোয়ান বলেন, আঙ্কারাকে তৎপর হতে বাধ্য করা হলে তারা যুদ্ধ শুরু করতে পিছপা হবে না। তবে সিরিয়ার মাটিতে বড় ধরনের কোনো অভিযান শুরুর ইচ্ছা তুরস্কের নেই বলেও জানিয়েছে তার সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৬ঘ