২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিস সফরে মের্কেল, পাশে থাকার প্রতিশ্র“তি

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল মঙ্গলবার অর্থনৈতিক সঙ্কট জর্জরিত গ্রিস সফরকালে দেশটির পাশে থেকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

এথেন্স, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল মঙ্গলবার অর্থনৈতিক সঙ্কট জর্জরিত গ্রিস সফরকালে দেশটির পাশে থেকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন। প্রায় তিন বছর আগে ইউরোজোনে অর্থনৈতিক সঙ্কট শুরুর পর এই প্রথম গ্রিসে গেলেন মের্কেল। অর্থনৈতিক সঙ্কট কাটাতে গ্রিস ইতোমধ্যেই যে অগ্রগতি করেছে তার প্রসংশা করেছেন তিনি। মের্কেল বলেন, বিপুল ঋণ সঙ্কট সামাল দেয়ায় গ্রিসের অগ্রগতি ভাল। তবে দেশটি ‘কঠিন সময়’ পার করছে। ইউরোজোনে গ্রিসের সদস্যপদ ধরে রাখার জন্য দেশটিকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দেন মের্কেল। প্রকাশ্যে এ সমর্থন জানান দিতেই মের্কেল গ্রিস সফর করছেন বলে জানিয়েছেন সংবাদদাতারা। কিন্তু গ্রিসের ঋণ সঙ্কট কাটাতে তহবিল প্রাপ্তির শর্ত হিসাবে দেশটির ওপর কঠোর কৃচ্ছ্র পদক্ষেপ চাপিয়ে দেয়ার জন্য জার্মানিকে দোষারোপ করে এথেন্সে মের্কেলের সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে গ্রিকরা। গ্রিসের রাজধানী এথেন্সে নিরাপত্তা বেস্টনী ভেঙে বিক্ষোভকারীরা মের্কেলের কাছে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিনতাগমা স্কয়ারে সমবেত হয় হাজার হাজার বিক্ষোভকারী। ইইউ ও আইএমএফে’র কাছ থেকে আরো ১৩ বিলিয়ন ইউরোর ঋণ তহবিল সহায়তা পেতে গ্রিসের নতুন করে ব্যয় কাটছাঁটের প্রস্তুতি নেয়ার মধ্যে এ বিক্ষোভ হল। মার্কেল তার প্রতিনিধিদের নিয়ে গ্রিসের প্রধানমন্ত্রী এন্তোনিস সামারাসের কার্যালয়ে তার সঙ্গে আলোচনা করার সময় কয়েকশ মিটার দূরে বিক্ষোভ-সংঘর্ষ হয়। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীরকে আটক করেছে। কয়েক মাসের মধ্যে গ্রিসে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১২ঘ.