২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আঘাত হানার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র হাতে আছে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

সিউল, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র হাতে আছে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার দু’দিন পর উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি দিল। উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, পিয়ংইয়ং এর কাছে এমন রকেট আছে যা জাপান, গুয়াম এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে পারবে। দক্ষিণ কোরিয়া গত রোববার তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩ গুণ বাড়ানোর ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতেই এ বিবৃতি দিল উত্তর কোরিয়া। ১৯৫০-৫৩ সালে শান্তিচুক্তি নয় বরং সাময়িক যুদ্ধ বিরতির চুক্তির পর থেকেই উত্তর ও দক্ষিণ কোরিয়া কৌশলগতভাবে যুদ্ধে লিপ্ত। আঞ্চলিক শক্তিগুলো বহু বছর ধরেই উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য নিষেধাজ্ঞায় একঘরে হেেয়ে কও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে ধারণা করা হয়। তবে স¤প্রতি দূরপাল্লার দুটো রকেট পরীক্ষায় র্ব্য হয়েছে দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৫৩০ঘ.