২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

সুদানের রাজধানী খার্তুমের কাছে রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

খার্তুম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের রাজধানী খার্তুমের কাছে রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, এন্টোনভ-১২ পরিবহন বিমানটি খার্তুম থেকে সংঘাতপ্রবণ দারফুরের এলাকা ফাশেরে যাচ্ছিল। যান্ত্রিক ত্র“টির কারণে বিমানটি খার্তুমের বিমান ঘাটিতে ফেরার চেষ্টা করার পর জরুরি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এতে প্রাথমিকভাবে ১৩ জন নিহত হয়। আহত হয় ৯ জন। আহতদের মধ্যে ২ জন পরে মারা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা। সা¤প্রতিক বছরগুলোতে সুদানে বেশ কয়েকটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। ২০০৩ সালে দারফুরে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৪ঘ.