সিউল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার একজন সেনা দুই কর্মকর্তাকে হত্যা করে ভারী অস্ত্র সজ্জিত সীমান্ত পেরিয়ে শনিবার দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন।
দয়িত্বরত অবস্থায় তার প্লাটুন ও স্কোয়াড কমান্ডারকে হত্যা করে তিনি পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওই সেনা।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই সেনা দক্ষিণ কোরিয়ার সুরক্ষিত কারাগারে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
দেশ দুটির সীমান্ত পেরিয়ে সেনা পালানোর ঘটনা তেমন ঘটেনা। এর আগে ২০১০ সালে এক সেনা এভাবে সীমান্ত পেরিয়ে দেশ ত্যাগ করেছিল।
গত ৬০ বছরে উত্তর কোরিয়ার ২০ হাজারের বেশি সেনা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে তারা দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন।
১৯৫০-৫৩ সালের যুদ্ধের পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই যুদ্ধ শান্তি চুক্তির মাধ্যমে নয় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৪৮ ঘ.
bdnews24