২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪ বছরের মধ্যে সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রে প্রায় ৪ বছরের মধ্যে সর্বনিুে পৌঁছেছে বেকারত্বের হার। ৬ নভেম্বরের নির্বাচনের আগে চাকরির বাজারে এ চাঙ্গাভাব প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরো বাড়াল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ওয়াশিংটন, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার অপ্রত্যাশিতরকম কমেছে। গত মাসে এ হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮ শতাংশে। ২০০৯ সালের জানুয়ারি থেকে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ বছরে বেকারত্বের হার এই প্রথম ৮ শতাংশের নিচে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর শুক্রবার এক প্রতিবেদনে এ পরিসংখ্যান দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বরে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮ শতাংশে। অগাস্টে যা ছিল ৮ দশমিক ১ শতাংশ। এতে বিস্মিত মার্কিন অর্থনীতি বিশ্লেষকরা; যারা বেকারত্বের হার সামান্য বাড়বে বলে ধারণা করছিলেন। কিন্তু সর্বসা¤প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরে চাকরির বাজারে কাজ মিলেছে ১১৪,০০০ জনের। এ সংখ্যা আগের অনুমান ছাড়িয়ে গেছে। সরকারি হিসাবে দেখা গেছে, গত মাসে নির্মাণ খাতে চাকরি পেয়েছে ৫ হাজার জন। সরকারি চাকরিজীবীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারে। তবে সবচেয়ে বেশি মানুষের চাকরি হয়েছে স্বাস্থ্যসেবা খাতে। সেপ্টেম্বরে এ খাতে কাজ পেয়েছে রেকর্ড ৪৪ হাজার জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতাসীন হওয়ার সময় বেকারত্বের যে নিুহার ছিল সর্বশেষ পরিসংখ্যান আবার সে পর্যায়ে পৌঁছল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকার জন্য কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে চাকরির বাজারে এ চাঙ্গাভাব বারাক ওবামার জনসমর্থন আরেক ধাপ বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কর্মসংস্থানের সর্বশেষ তথ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেকটা নিয়ন্ত্রণে থাকারই আলামত স্পষ্ট বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের ফোর-কাস্ট কোম্পানির অর্থনীতিবিদ সিয়ান ইনক্রেমোনা। “এখনো পর্যন্ত অর্থনীতিতে একটা মিশ্র চিত্রই দেখা যাচ্ছে; যা খুব ভয়াবহ না, আবার চমকপ্রদও না”, বলেন তিনি। তবে অন্য অনেক অর্থনীতিবিদই বেকারত্বের হার কমার বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক এবং উৎসাহব্যাঞ্জক বলেই মত দিয়েছেন। কর্মসংস্থান বাড়ার বিষয়টি প্রত্যেকের জন্যই সুসংবাদ। এতে করে চাকরির বাজারে সত্যিকারের উন্নতির চিত্রই ফুটে উঠেছে, বলেন আরেক অর্থনীতিবিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২০১৯ঘ.